1 Answers
সখী, ভাবনা কাহারে বলে । সখী, যাতনা কাহারে বলে । তোমরা যে বল দিবস- রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’- সখী, ভালোবাসা কারে কয় । সে কি কেবলি যাতনাময় । সে কি কেবলি চোখের জল? সে কি কেবলি দুখের শ্বাস? লোকে তবে করে কী সুখেরি তরে এমন দুখের আশ। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল – সকলি আমারি মতো । তারা কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়- না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত । ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের তারা তেয়াগে কায় । আমার মতন সুখী কে আছে । আয় সখী, আয়, আমার কাছে- সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা - একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ।।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy