আবেগ মানুষের মস্তিষ্ক কে বিকৃত করে দেয় কেন?
2888 views

1 Answers

আবেগ হল এমন এক অনুভুতির নাম, যা মানুষের বাস্তব জীবনের উর্ধে উঠে কল্পনা করে। বাস্তবের সাথে, আবেগের খুব কমই মিল পাওয়া যায়। আবেগী ভাবনায়, চিন্তায় মানুষ অনেকসময় অনেক কিছুই ভাবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্র এর সাথে বাস্তবের খুব কমই মিল থাকে। কিন্তু অনেকেই চায়, আবেগের ভাবনার মত করে বাস্তব জীবনটাও এমনই হোক। দেখা যায় বাস্তবে যা কখনো হয়ে ওঠেনা। তাই, মানুষ তার আবেগী ভাবনাটাকে বাস্তবের সাথে মিলাতে না পারার কারণে তার বোধ শক্তিটা দূর্বল হয়ে যায়। সবকিছুতেই আবেগটাকেই প্রাধান্য দিতে চায়। কিন্তু এতে ব্যর্থ হওয়াতে, সে ধীরে ধীরে নির্বোধের মত হতে থাকে। এজন্যই অতি আবেগী মানুষেরা জীবনে অনেক কষ্ট পায়।

2888 views