আমার লক্ষ্য এস এস সি তে এ প্লাস পাওয়া।আমি এ প্লাস পেতে চাই?
5 Answers
অবস্যই A+ পাবেন।এর জন্য আপনার ইচ্ছা শক্তিকে প্রখর করতে হবে।প্রতিদিন পড়ালেখা করুন।কারন পড়া লেখাটা হচ্ছে অনুশীলনের ব্যাপার।যতই অনুশীলন করবেন ততই লাভ।আর এই পড়ালেখার করার জন্য একটা রুটিন তৈরি করে নিলে ভালো হয়। গাইডের পড়া না পড়ে মূল বই পড়ুন। আশা করা যায় আপনার স্বপ্ন বাস্তবে পরিনত হবে।
টিপস ১- নিয়ম করে প্রত্যেকদিন পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কমপক্ষে ৪ থেকে ৫ ঘন্টা। টিপস ১- শিক্ষকের দেয়া সাজেশানের পাশাপাশি বিভিন্ন সালের ও বোডের প্রশ্ন ঘেটে নিজে একটি সাজেশন তৈরি করা। টিপস ১-প্রতিদিন কমপক্ষে প্রত্যেক বিষয় হতে ১টি করে প্রশ্নর উত্তর মুখস্ত করতে হবে। এবং সাথে সাথে সম্ভব না হলে পরদিন লিখতে হবে। টিপস ১- প্রত্যেকদিন নিয়ম করে মুখস্ত পড়াগুলো একবার করে দেখে পড়তে হবে। দেখে পড়লে বানানগুলো ভুল হওয়ার আর কোন সম্ভাবনা থাকবে না। টিপস ১-পরীক্ষায় খাতায় প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক ও নিভুল হওয়ার প্রতি নজর দিতে হবে। বানান ও হাতের লেখা সুন্দর করার চেষ্টা করতে হবে। টিপস ১- প্রশ্নের উত্তর লেখার সময় মান বন্টনের প্রতি খেয়াল রাখতে হবে।পাচ নম্বর প্রশ্নের উত্তরের জন্য যেমন লিখতে হবে ১০ নম্বরের জন্য সে রকম লিখলে হবে না। টিপস ১-প্রশ্নে যে উত্তরটি চাওয়া হবে ততটুকুই লিখতে হবে। অতিরিক্ত কিছু না লেখাই বুদ্ধিমানের কাজ হবে। টিপস ১- পাথক্য লেখার সময় যত নম্বর থাকবে ততটি পাথক্য লিখতে হবে। যদি ৫ নম্বর থাকে তাহলে কমপক্ষে ৫টি পাথক্য লিখতে হবে। মোটামোটি নিয়ম করে পড়ালেখা করলে ভালোফল অবশ্যই সম্ভব। সবোপরি নিজের চেষ্টা ও আগ্রহ থাকতে হবে। মনে জেদ আনতে হবে। দেখবে ভালো ফল আপনার পিছু দৌড়াবে।
বেশি বেশি পড়তে হবে এছাড়া কোন উপায় নাই, আপ্রাণ চেষ্টা করতে হবে নিজের সাথে প্রতিজ্ঞা করতে হবে যে কোন বিনিময়ে আমার ফলাফল ভাল মানের চাঁই | পড়ার প্রতি মনোবল আরো দিগুন বাড়াতে হবে তাহলেই সম্ভব| আরেকটা কথা মনে রাখবেন ইচ্ছা থাকলে উপায় হয়।
আপনি পেতে পারেন তবে এর জন্য আপনাকে কতগুলো নিয়ম মানতে হবে|যেমন:: ১)ভাল করে পড়তে হবে|প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ ঘন্ট| ২)হাতেল খেলা সুন্দর করতে হবে| ৩)দুর্বল বিষয় গুলোর জন্য কচিং করতে হবে| ৪)রুটিন করে পড়তে হবে| ৫)সবচেয়ে বেশী যেটা লাগবে তাহল আত্নবিশ্বাস|
নিচে কিছু টিপস দেয়া হল: ১। আপনাকে বেশি বেশি পড়তে হবে। ২।কঠিন বিষয়গুলি বেশি বেশি সময় দিতে হবে। ৩।হাতের লেখা সুন্দর করতে হবে যাতে সবার নজর কাড়ে। ৪।ভালো ছাত্রদের সাথে বেশি বেশি মিশতে হবে।তাদেরকে অনুসরন করতে হবে।আবার সব সময় নয়। ৫।যে পড়াটা একবার পড়বেন সেটি না দেথে খাতায় লিখতে হবে। ৬।সর্বপরি টিউটোরের সাহায্য নিতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy