2 Answers

যেভাবে একটি পাসপোর্ট বানাবেন এবং যে সব দিকে লক্ষ্য রাখবেন তা নিচের লিংক গুলো তে গেলে বুঝতে পারবেন বিস্তারিত : http://www.techtunes.com.bd/reports/tune-id/347419 http://m.somewhereinblog.net/mobile/blog/IH/29800052

2869 views

সহজ উপায়ে মেশিন রিডেবল পাসপোর্ট করার জন্য অনলাইনে অ্যাপ্লাই করাটা খুবই জরুরী, কারণ এতে যেমন প্রচুর পরিমাণে সময় বাঁচবে অনলাইন ফর্ম পূরণ করার সময় ভ্যালিড ইমেইল অ্যাড্রেস দেয়াটা খুবই জরুরী, কারণ ফর্ম পূরন করার পর আপনার মেইল অ্যাড্রেস এ আপনার ফর্ম ডাউনলোড করার জন্য একটি লিংক পাঠানো হবে। অনলাইনে ফর্ম পূরণের জন্য আপনাকে এই লিংক এর মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে ( http:// www.dip.gov.bd/ পাসপোর্ট অফিসে যাওয়ার সময় যেসব জিনিস সাথে নিতে হবেঃ ১. ডাউনলোডকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ২. ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি ৩. পূর্বের পাসপোর্ট থাকলে, পূর্বের পাসপোর্টের প্রথম তিন পাতার ( ছয় পৃষ্ঠা ) ফটোকপি এবং মূল পাসপোর্ট, এখানে লক্ষণীয় যে, ফটোকপি করার সময় পূর্বের পাসপোর্টের মলাটের পাতা থেকে যেখানে ইস্যু এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেয়া থাকবে, সেখান থেকে ফটোকপি শুরু করতে হবে। ৪. কলম ৫. আঠা ৬. স্ট্যপলার পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য অবশ্যই খুব সকাল সকাল বের হতে হবে অ্যাপ্লাই করার পরবর্তী পদক্ষেপ হচ্ছে পাসপোর্টের টাকা জমা দেয়া। সোনালি ব্যাংক এর আগার-গাও শাখা ছাড়াও ফার্মগেট, মগবাজার, মালিবাগ, কলেজ-গেট, বঙ্গবন্ধু এভিনিউ শাখায় পাসপোর্টের টাকা জমা দেয়া যাবে। টাকা জমা দেয়ার হারঃ ১. সাধারণ ৩০০০ টাকা ২. জরুরী ৬০০০ টাকা টাকা জমা দেয়ার পর, টাকা জমা দেয়ার রশিদ ফর্মের উপর আঠা দিয়ে লাগাতে হবে, এজন্য বাসা থেকে অবশ্যই সাথে করে আঠা নিয়ে যাবেন। তবে আঠা দিয়ে রশিদ লাগানোর সময় একটা বিষয় অবশ্যই লক্ষ রাখবেন যে, ফর্ম এর ডান দিকে বার কোডের নিচে একটি নাম্বার দেয়া থাকে, নাম্বার টা যেন রশিদ লাগানোর সময় ঢেকে না যায়, কারণ ছবি তুলার সময় নাম্বারটা অবশ্যই লাগবে ফর্ম ভেরিফিকেশনঃ ফর্ম এ টাকার রশিদ লাগানোর পর আপনাকে অনলাইন পাসপোর্ট ফর্ম ভেরিফিকেশন এর জন্য ৩১০ নাম্বার রুমে যেতে হবে ছবি তুলাঃ সিরিয়াল নাম্বার সংগ্রহের পর তিন তলার ৩১০ নাম্বার রুমের থেকে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম টা ভেরিফাই করে নিতে হবে। সেখান থেকে ই আপনাকে ছবি তুলার জন্য পাঠানো হবে ছবি তুলা আর ফিঙ্গার প্রিন্ট নেয়ার পর আপনাকে একটি ফর্ম দেয়া হবে যাতে আপনার পাসপোর্ট ডেলিভারি দেয়ার তারিখ দেয়া থাকবে। পাসপোর্ট ডেলিভারি নেয়ার সময় অবশ্যই ফর্মটি (যাদের পুরানো পাসপোর্ট আছে, তাদের পুরানো পাসপোর্ট ও) নিয়ে যেতে হবে।

2869 views

Related Questions