চোখ নিচের দিকে বসে গেছে রাত জেগে পরা-শুনা করার কারনে....এখন এটি অগের মত পেতে যা করতে হবে.....?
5 Answers
আপনি প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে তার বিশেষ যত্ন নিতে পারেন। যেমন শসা, আলু ইত্যাদির ব্যবহার আপনার চোখের কালো দাগ দূর করতে সহায়তা করবে। এছাড়া আপনি যদি কোনো প্রোডাক্ট ব্যবহার করতে চান তাহলে ফ্ললেস বাই সোনিয়ার আই অ্যাপি ব্ল্যাঙ্ক অ্যাপ্লাই করতে পারেন। তবে আমি বলব প্রাকৃতিক উপাদান দেরিতে হলেও অনেক ভালো কাজে দেবে। এক্ষেত্রে আপনি ফরএভার অ্যালোরি আই ব্যবহার করতে পারেন যা প্রাকৃতিক গুণাগুণসম্পন্ন। ধন্যবাদ
যা করবেন:: ১)একটু বেশী ঘুমাবেন(৮ থেকে ৯ ঘন্ট) ২)সুষম খাবার খাবেন| ৩)ফ্যাট জাতীয় খাবার বেশী খাবেন| ৪)মোবাই বা অন্যকোন ইলেকট্রনিক ডিসপ্লে এর আলো থেকে দূরে থাকুন(যতটা পারেন)|
চিন্তা করবেন না..এইসময়ে লেখাপড়ার জন্য শরীর এ বাড়তি চাপ সৃষ্টি হয় রাত জাগার কারণে নিয়মিত পুষ্টিকর খাবার খান, পরিমিত ঘুমান, মোবাইল বা অন্যকোন ইলেকট্রনিক ডিসপ্লে এর আলো থেকে দূরে থাকুন চোখের নিচে শস্যার রস দিন আর যদি ভালো মানের ক্রিম ব্যবহার করতে চান তাহলে ziska pharmacyr melatrin ক্রিম টা দিতে পারেন সাথে বেশি করে পানি পান করুন।
গভীর ঘুমে থাকা অবস্থায় আমাদের মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ড থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয় যেটাকে গ্রোথ হরমোন বলে। এই হরমোন আমাদের বেড়ে উঠা, শরিরের বিভিন্ন প্রকার টিস্যুর নিয়ন্ত্রণ করে এমনকি ত্বকের টিস্যুর রক্ষণাবেক্ষণ করে। পর্যাপ্ত ঘুম না হলে হরমোন নিঃসরণে ব্যাঘাত ঘটে যা ত্বকের স্বাভাবিক ক্রিয়া ব্যাহত করে যার ফলে মানুষের মুখ দ্রুত বুড়িয়ে যায়। এর জন্য আপনাকে যা করতে হবে; শাকসবজি ও ফলমূলঃ আমাদের প্রতিদিনের পুষ্টিতে এন্টি-অক্সিডেন্ট এর যোগান দেয় শাকসবজি ও ফলমূল। সূর্যরশ্মির বিকিরন, ধূমপান, বায়ুদূষণ ও রোগব্যাধির প্বার্শ-প্রতিক্রিয়া জনিত কারনে প্রচুর অক্সিডেশন হয় যা ত্বকের জন্যে ক্ষতিকর। শাকসবজি এবং ফলমূলে যেসব এন্টি-অক্সিডেন্ট পাওয়া যায় তা ক্ষতিগ্রস্ত ত্বককে পরিচর্চা করে এবং ত্বকের গভীরে গিয়ে পুষ্টির যোগান দেয় ও ত্বককে সুরক্ষা দেয়। আবার শাকসবজি ও ফলমূলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা ত্বকে কোলাজেল ফাইবারের উৎপাদন বৃদ্ধি করে। কার্বোহাইড্রেট জাতীয় খাবারঃ খুব কম মাত্রায় প্রোটিন আর অধিক মাত্রায় চিনি রয়েছে এমন খাবার গ্রহণের ফলে ত্বক শুষ্ক ও অনমনীয় হয়ে যায় এবং ত্বকের স্থিতিস্থাপকতা কমে যায়। অন্যদিকে পরিমিত প্রোটিন ত্বকের জন্যে খুব গুরত্তপূর্ণ, এটি ত্বকের প্রাথমিক গঠন উপাদান তৈরি করতে সাহাজ্য করে যা ত্বককে সতেজ ও লাবণ্যময়ী করে রাখে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy