4 Answers
মোটেই পাক থাকবে না,আল্লাহ বলেছেন "তোমাদের সৃষ্টি এক ফোঁটা নাপাক পানি হতে" সুতরাং এটি নাপাক পদার্থ যা কাপড় চোপড় এ লাগলে তাঅ নাপাক হয়ে যায়।
ইসলামে বলা হয়েছে, বীর্যপাত হলে গোসল করতে হয় তা না হলে শরীর পাক হয় না। তাই বলা যায়,বিচানা-চাদরে বীর্য পড়লে পাক থাকে না।
বুখারী শরীফের ১ম খন্ডের ৩৬ নং পৃষ্ঠায় ইমাম বুখারী রহঃ একটি পরিচ্ছেদ এনেছেন। সেটি হল- ﺑَﺎﺏُ ﺇِﺫَﺍ ﻏَﺴَﻞَ ﺍﻟﺠَﻨَﺎﺑَﺔَ ﺃَﻭْ ﻏَﻴْﺮَﻫَﺎ ﻓَﻠَﻢْ ﻳَﺬْﻫَﺐْ ﺃَﺛَﺮُﻩُ তথা “যখন কেউ বীর্য ইত্যাদি ধৌত করে, কিন্তু তার চিহ্ন না যায়”। উক্ত পরিচ্ছেদের অধীনে ইমাম বুখারী রহঃ দুটি হাদীস এনেছেন, যার মাঝে একটি হল, ﻋَﻤْﺮُﻭ ﺑْﻦُ ﻣَﻴْﻤُﻮﻥٍ، ﻗَﺎﻝَ : ﺳَﺄَﻟْﺖُ ﺳُﻠَﻴْﻤَﺎﻥَ ﺑْﻦَ ﻳَﺴَﺎﺭٍ [ ﺹ 56:] ﻓِﻲ ﺍﻟﺜَّﻮْﺏِ ﺗُﺼِﻴﺒُﻪُ ﺍﻟﺠَﻨَﺎﺑَﺔُ، ﻗَﺎﻝَ: ﻗَﺎﻟَﺖْ ﻋَﺎﺋِﺸَﺔُ: «ﻛُﻨْﺖُ ﺃَﻏْﺴِﻠُﻪُ ﻣِﻦْ ﺛَﻮْﺏِ ﺭَﺳُﻮﻝِ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ، ﺛُﻢَّ ﻳَﺨْﺮُﺝُ ﺇِﻟَﻰ ﺍﻟﺼَّﻼَﺓِ، ﻭَﺃَﺛَﺮُ ﺍﻟﻐَﺴْﻞِ ﻓِﻴﻪِ» ﺑُﻘَﻊُ ﺍﻟﻤَﺎﺀِ অনুবাদ- আমার বিন মাইমুন রহঃ সুলাইমান বিন ইয়াসার রাঃ কে বীর্য লাগা কাপড়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, হযরত আয়শা রাঃ বলেছেন, “আমি রাসূল সাঃ এর কাপড় থেকে তা ধুয়ে ফেলতাম তারপর তিনি নামাযের জন্য বের হতেন এমতাবস্থায় যে, কাপড়ে পানির ছাপ লেগে থাকতো। {সহীহ বুখারী, হাদীস নং-২৩১, ২২৯} এ পরিচ্ছেদের অধীনে গায়রে মুকাল্লিদ আলেম ওহীদুজ্জামান সাহেব লিখেছেনঃ “ইমাম বুখারী রহঃ এ পরিচ্ছেদে বীর্য ছাড়া অন্য কোন নাপাকীর কথা উল্লেখ করেননি। হয়তো বাকি নাপাককে বীর্যের উপরই কিয়াস করেছেন। এর দ্বারা বুঝা যাচ্ছে যে, ইমাম বুখারী রহঃ এর নিকট বীর্য নাপাক।{তাইসীরুল বারী-১/১৭০}
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy