এ ক্ষেত্রে আমার কি করা উচিত?
আসসালামু আলাইকুম ভাই। আমার সার্টিফিকেট জন্ম নিবন্ধনে বাবার নাম আব্দুল মালেক কিন্তু আমার বাবার NID card এ বাবার নাম মঙ্গল মিয়া ।আমার বাবা মারা যায় আমি তখন ছোট ছিলাম। আমার মায়ের NID card ও বাবার নাম মঙ্গল মিয়া। আমি স্কুলে ভর্তি হয়েছিলাম আমার জন্ম নিবন্ধন দিয়ে । এখন আমি আমার মা এর NID card থেকে বাবার নাম আব্দুল মালেক নামে সংশোধন করতে চাইতাচি ।
1639 views
2 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হ্যা আপনি আপনার বাবার নাম পরিবর্তন করতে পারবেন তবে পিতার নামের বানান বা অংশ বিশেষ পরিবর্তনের জন্য নির্দিষ্ট ফরমে নির্ধারিত ফি পরিশোধ করে আবেদন করতে হবে। আবেদনের সাথে যে সব কাগজ দাখিল করতে হবে তার তালিকা –
- একাডেমিক সনদ (এস.এস.সি/এইচ.এস.সি/ বা জন্মনিবন্ধন পত্র )
- পিতা/ মাতা বা স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয় পত্র বা কাবিন নামার কপি।
- ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত ২০০ টাকা স্ট্যাম্পে নোটারীকৃত হলফনামা ।
- ওয়ারিশান সনদ ( বিষেশ ক্ষেত্রে)।
- ইউনিয়ন বা সিটি কর্পোরেশন প্রদত্ত নামের প্রত্যয়নপত্র।
উক্ত কাগজ পত্র কপি গুলো নিয়ে আপনার নির্বাচন কমিশন অফিসে যান অথাবা আপনি নিজেই অনলাইনের মাধ্যমে তা সংশোধন করতে পারবেন । আসা করি বুঝতে পারছে।
1639 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy