সাহায্য করন?
1 Answers
চিকেন পক্স হল একটি সাধারণ অসুস্থতা যার বৈশিষ্ট্য হল সমস্ত শরীরে চুলকানি যুক্ত ফুস্কুড়ি বা লাল দাগ বা ফোস্কা পরে যাওয়া। এটা Varicella zoster ভাইরাসের কারণে হয়ে থাকে। চিকেন পক্স সাধারণত শিশুদের হয়ে থাকে,কিন্তু প্রায় সকলেরই জীবনে অন্তত একবার চিকেন পক্সে আক্রান্ত হয়। এ রোগটি খুব সহজেই ছড়িয়ে পরে। এটি আক্রান্ত ব্যাক্তির শরীর থেকে বাতাস বাহিত দূষিত কণার মাধ্যমে ছড়িয়ে পরতে পারে অথবা একজন সুস্থ্য ব্যাক্তি যখন আক্রান্ত ব্যাক্তির শরীরের থেকে ফোস্কা থেকে নির্গত দূষিত তরলের সংস্পর্শে আসে তখন সংক্রমিত হতে পারে। একজন চিকেন পক্সে আক্রান্ত ব্যাক্তি এমনকি তার মধ্যে এর লক্ষণ না দেখা গেলেও এ রোগ ছড়াতে পারে। চিকেন পক্সের প্রথম দিকের উপসর্গের মধ্যে আছে জ্বর,মাথা ব্যাথা, এবং গলা ব্যাথা। প্রথম উপসর্গ দেখা যাওয়ার এক থেকে দুই দিন পর থেকে শরীরে ফুস্কুড়ির দাগ দেখা দেয়। দাগ গুলি বিভিন্ন পর্যায় অতিক্রম করে যায়, এবং ফোড়া গুলি উপসর্গ প্রকাশের শুরু থেকে ১০ দিনের মধ্যে শুকিয়ে যেতে থাকে। বেশীর ভাগ ক্ষেত্রেই চিকেন পক্সের কেবল গৃহ চিকিৎসার প্রয়োজন হয়। গৃহ চিকিৎসা এর কারণে পোড়ানি কমাতে এবং ক্ষতগুলি মিলিয়ে যেতে সাহায্য করে। চিকেন পক্সের জন্য কিছু গৃহ চিকিৎসাঃ ১. বেকিং সোডা বেকিং সোডা চামড়াকে পরিস্কার করে এবং পোড়ানি কমায়। এক গ্লাস পানিতে আধা চা চামচ বেকিং সোডা গুলিয়ে নিন আক্রান্ত ব্যাক্তিকে এই সলিউশন দিয়ে মুছে দিন যখন বেকিং সোডা চামড়ার উপরে শুকিয়ে যাবে, চুলকানি বন্ধ হয়ে যাবে। ২. মধু মধু ক্ষত সারিয়ে তুলতে এবং এর দাগ দূর করার ক্ষমতা আছে। মধু প্রয়োগ করলে ফোস্কা গুলি সেরে উঠবে এবং চুলকানি থেকে মুক্তি পাওয়া যাবে। দিনে ২ থেকে ৩ বার ক্ষতস্থানের শুকনা আবরণের উপর মধু মেখে দিন, ক্ষত দূর হয়ে যাবে। ৩. ওট মিল চুলকানি চিকেন পক্সের সবচেয়ে বড় সমস্যা। ওট মিল দিয়ে গোসল চুলকানি থেকে মুক্তি দিতে পারে। দুই কাপ ওট মিল চূর্ণ নিন এক লিটার পানিতে এই চূর্ণ ১০ থেকে ১৫ মিনিট ধরে গুলে নিন। এই মিশ্রণটি কাপড়ের ব্যাগে নিয়ে মুখ বেধে নিন। ব্যাগটি গোসলের পানিতে ছেড়ে দিন এবং পানি দুধের মত সাদা দেখতে হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এই পানি দিয়ে গোসল করুন। ৪. সবুজ মটর দানা মটর দানা চুলকানির কারণে পোড়ানি কমায় ২০০গ্রাম সিদ্ধ সবুজ মটর দানা নিন এগুলি বেটে একটি পেস্ট তৈরি করুন এটি ফোস্কার উপরে মেখে এক ঘণ্টা রেখে দিন ৫. নিম নিমের উচ্চ মাত্রার সংক্রমণ বিরোধী গুণাগুণ আছে এবং এটি চামড়ার বিভিন্ন রকমের সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। নিমপাতা বাটা দিয়ে তৈরি পেস্ট চুলকানি কমায় এবং দ্রুত আরোগ্য করে। নিমপাতা পানির সাথে মিশিয়ে বেটে পেস্ট তৈরি করে ফোস্কার উপর প্রয়োগ করুন।১০ থেকে ১৫ মিনিট পরে এটি ধুয়ে ফেলুন।নিমপাতার আগুনের ধোঁয়া বাতাসে উপস্থিত ভাইরাসকে মেরে ফেলতে সাহায্য করে। এ পদ্ধতি অন্য মানুষের কাছে এ রোগ ছড়িয়ে পরতে বাধা দেয়। চুলকানি কমানোর জন্য নিমপাতা সিদ্ধ পানিও ব্যবহার করতে পারেন। ৬. হলুদ হলুদেরও সংক্রমণ বিরোধী এবং ব্যাকটেরিয়া বিরোধী গুণাগুণ আছে। বিভিন্ন ভাবে আপনি হলুদ ব্যবহার করতে পারেনঃ চুলকানি কমাতে এবং দ্রুত সেরে উঠতে ২-৩ চা চামচ হলুদ যুক্ত গরম পানি দিয়ে গোসল করতে পারেন। চিকেন পক্সের কারণে ক্ষত নিরাময়ের জন্য আপনি হলুদ এবং নিমপাতা দিয়ে তৈরি পেস্ট ফোস্কার উপর প্রয়োগ করতে পারেন। ৭. বাদামী ভিনেগার এটি সাধারণত চিকেন পক্সের জন্য একটি অন্যতম সবচেয়ে বেশী ব্যবহৃত চিকিৎসা ১/২ কাপ বাদামী ভিনেগার গোসলের জন্য মৃদু গরম পানিতে মিশিয়ে নিন। পোড়ানি থেকে মুক্তি পেতে এবং সংক্রমিত ক্ষত সারিয়ে তুলতে এই পানি দিয়ে গোসল করুন। ৮. চন্দন কাঠের তেল এটি চিকেন পক্সের নানারকম উপসর্গ চিকিৎসায় ব্যবহৃত হয়। চিকেন পক্সের কারণে হওয়া ফোস্কার উপরে খাঁটি চন্দন কাঠের তেল মাখুন। নিয়মিত চন্দন কাঠের তেল ব্যবহারে চিকেন পক্সের ক্ষতের দাগ দূর হয়। ৯. ভিটামিন ই তেল চিকেন পক্সের চিকিৎসায় এবং এর ক্ষতের দাগ সারিয়ে তুলতে এটি আরেকটি কার্যকর চিকিৎসা। ত্বকের উপর ভিটামিন ই তেল মাখুন। এটি চিকেন পক্সের ফোস্কা এবং এর চিহ্ন গুলির নিরাময়েও সাহায্য করে। ১০. ভেষজ চা চিকেন পক্স নিরাময়ের জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট উপাদান গুলি দিয়ে তৈরি ভেষজ চা পান করলে তা এর নিরাময়ে বেশ কার্যকর হয়।পুদিনা, ক্যামোমিল,ম্যারিগোল্ড ফুল বা লেমন বাল্ম জাতীয় ভেষজ উপাদান দিয়ে চা তৈরি করুন। এর সাথে ১/৪ চা চামচ দারুচিনির গুঁড়া, ১ চা চামচ মধু এবং ১ চা চামচ লেবুর রস যোগ করুন। এভাবে তৈরি চা দৈনিক ৩ থেকে ৪ বার পান করলে সংক্রমণ জাতীয় ক্ষত দ্রুত নিরাময় হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy