আমি কারো দেওয়া উত্তরে মন্তব্য করতে উত্তরের নিচে মন্তব্য করুন লেখাটিতে ক্লিক করলে একটি লেখা আসে ``মন্তব্য প্রদান করতে দয়া করে আপনার ই-মেইল ঠিকানা যাচাই করুন'' লিংক আকারে আসে ৷ তারপর আমি ``ই-মেইল ঠিকানা যাচাই করুন'' লিংকটিতে ক্লিক করলে আসে "আমার ই-মেইল: [email protected]" ``ই মেইল পরিবর্তন'' এবং "যাচাইকরণ লিংকটি পাঠাও ৷" তারপর আমি "যাচাইকরণ লিংকটি পাঠাও" তে ক্লিক করলে আসে "আপনার ই-মেইলে একটি যাচাইকরণ লিংক পাঠানো হয়েছে ৷ আপনার ই-মেইল ঠিকানা যাচাই করতে দয়া করে `লিংকটি' তে ক্লিক করুন ৷" এখন এখানে তো বললো লিংকটি তে ক্লিক করতে, লিংকটি দ্বারা কোথায় ক্লিক করতে বলা হয়েছে? এখন আমি এতকিছু বুঝি না ৷ আমি কীভাবে কারো দেয়া উত্তরে মন্তব্য করতে পারব? যাতে আমি মন্তব্য করতে পারি তার জন্য আমাকে এখন আমাকে কি করতে হবে বিস্তারিত জানালে আমার বিশেষ উপকার হবে ৷ Place help করুন ৷ মিলন আহাম্মেদ ভাই আমি কীভাবে আমার সেই ই-মেইলে যাব, এবং স্পাম বক্স কীভাবে চেক করব? উত্তরের মন্তব্য করলাম
2523 views

1 Answers

আপনি যে ইমেইলের মাধ্যমে বিস্ময়ে নিবন্ধন করেছেন সেখানে দেখবেন বিস্ময় থেকে একটি যাচাই করারর লিংক গেছে সেই লিংকে ক্লিক করলেই আপনার আই.ডি যাচাই হয়ে যাবে তারপর মন্তব্য করতে কোন সমস্যা হবে না। ইমেইলের ইনবক্সে বিস্ময়ের মেইল না থাকলে স্পাম বক্স চেক করুন।

2523 views

Related Questions