আমি বাসে এক যায়গা থেকে আরেক যায়গায় যেকোন মালামাল পাঠাতে চাই?

আমি একটা ব্যাগ আমার থানা সদর থেকে বিআরটিসি পরিবহনের মাধ্যমে কিভাবে পাঠাতে পারব।আর এজন্য আমাকে কি কি করতে হবে।
3200 views

3 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

সেই বাসে আপনার পরিচিত কেউ থাকলে কোন সমস্যাই হবে না, তাকে দিয়ে দিবেন।সেরকম না থাকলে অন্তত্ব বাসের স্টাফ দের কেউ আপনার পরিচিত হতে হবে বা যেখানে পাঠাচ্ছেন তার পরিচিত হতে হবে তাছাড়া একটা কেউ নিতে চাইবে না।কারন এটাতে এমন কিছু থাকতে পারে যেটাতে তাদের নিরাপত্তা জনিত সমস্যা হতে পারে।তবে আপনার ব্যাগে ভালো কিছুু থাকলে হেলপার কে কিছুু উপঢৌকন দিয়ে রিকুয়েস্ট করতে পারেন।

3200 views Answered

থানা সদরের নাম উল্লেখ করলে ভাল হত। মালামাল ভালমত প্যাক করে পরিবহনের কাউন্টারে দিয়ে দিলেই তারা আপনাকে একটা স্লিপ দিবে। অপরপ্রান্তের একই বাসের কাউন্টার থেকে আপনার কেউ সেই মাল গ্রহন করবে আর তারা আপনাকে মোবাইলের মাধ্যমে নিশ্চিত করবে। এর জন্য সবথেকে ভাল সুন্দরবন পার্সেল আর তারা হোম ডেলিভারি করে।

3200 views Answered

সুন্দরবন কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিস লিমিটেড দেশ ও দেশের বাইরে পার্সেল পৌছানোর ব্যবস্থা করে থাকে। দেশের বাইরে ১৬৫ টি দেশে পার্সেল পাঠানোর ব্যবস্থা রয়েছে। প্রধান কার্যালয়ের ঠিকানা অবস্থান: মতিঝিলে এবি ব্যাংকের প্রধান কার্যালয়ের দক্ষিণ দিকের রাস্তা দিয়ে ১৫০ গজ এগিয়ে হাতের ডান পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রধান কার্যালয় অবস্থিত। ঠিকানা: ২৪-২৫, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা- ১০০০। ফোন নম্বর: +৮৮-০২- ৯৫৫৯৬৩৫, ৯৫৫১৯৮৪, ৯৫৫১৬৫৬, ৯৫৬৪২১৮ ফ্যাক্স নম্বর: ৮৮-০২-৯৫৬৩৯৯৫ ই-মেইল: [email protected] ঢাকার বাইরের শাখা সমূহের ঠিকানা জেলা ঠিকানা জয়পুরহাট নদ্দি মার্কেট (২য় তলা) সদররোড ঝিনাইদহ ১৮৫ এইচ.এস.এন রোড (জাহিদ ষ্টোর। কুষ্টিয়া ৫২, এন.এফ রোড, কুষ্টিয়া। দিনাজপুর রাজসুজ মিশন স্কুলের সামনে পাবনা বানী সিনেমা হলের উত্তর পাশে (এস.এন.বি মার্কেট)। সিরাজগঞ্জ সৌর বিনানী জালালাবাদ বেকারীর পাশে রংপুর প্রেস ক্লাব এর ২য় তলা, রংপুর। নোয়াখালী আবু সুপার মার্কেট, সদর। বগুড়া ঢাকা ব্যাংকের নিচে (ঝাউতলা) ফেনী ট্যাংক রোড সাউত হাট ব্যাংকের পাশে। রাজশাহী সাহেব বাজার মার্কেট, রাজশাহী। কক্সবাজার ঢাকা ব্যাংকের পাশে ,কক্সবাজার নওগাঁ নওগাঁ পুরাতন বাসষ্টান্ডের সামনে। লক্ষ্মীপুর চিতাঘা মসজিদের সামনে, লক্ষ্মীপুর। জেলা সদর ছাড়াও থানা সদরে এই কোম্পানীর সার্ভিস পাওয়া যায়। যেসব পার্সেল পাঠানো ব্যবস্থা রয়েছে চিঠিপত্র সংবাদপত্র টাকা হালকা পণ্য ডকুমেন্ট মোবাইল মূল্যবান কাগজপত্র কাপড় দেশের ভেতর পার্সেল পাঠানোর খরচ প্রতি কেজি দশ টাকা হারে পার্সেলের ভাড়া নেওয়া হয়ে থাকে। দেশের ভিতরে ১৬ ঘন্টার মধ্যে পৌছানো হয়ে থাকে। এই কোম্পানীর মাধ্যমে নগদ টাকা পাঠানোর ব্যবস্থা রয়েছে। পাঠানো মূল টাকার ৫% কমিশন প্রদান করতে হয়। এখানে পণ্য প্যাকেজিংয়ের জন্য ছোট কার্টুন ৩০ টাকা এবং বড় কার্টুন ৮০ টাকা হারে প্রদান করতে হয়।

3200 views Answered

Related Questions

Next steps