শরীরকে সুস্থ রাখার জন্য শক্ত বিছানা নাকি আরামদায়ক নরম বিছানা ব্যবহার উত্তম?

আশাকরি ব্যাখ্যামূলক উত্তর দিবেন । আর আমি শক্ত বিছানায় ঘুমোই ।
2958 views

2 Answers

আসলে নরম বিছানায় ঘুমানো ভাল|যদি শক্ত বিছানায় ঘুমান তবে আপনার শরীরে ব্যাথা হতে পারে|তাছাড়া রক্ত চলাচলে ব্যাঘাত ঘটতে পারে|আর নরম বিছানায় ঘুমালে এ সমস্যা গুলো হবে না|তাই নরমটাই ভাল|

2958 views Answered
Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

বেশী নরম ও নয় আবার একেবারেই শক্ত কাঠের মতও নয় এমন বিছানা উপকারী।কারন নরম বিছানা হলে পিঠের কশেরুকার জয়েন্টের ডিসপ্লেসমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, এটা যদি হয় তাহলে খুব যন্ত্রনাদায়ক এবং এর চিকিৎসা দামী।তাছাড়াও গা হাত পা ব্যাথা হতে পারে। আবার শক্ত বিছানা হলে সেটা শরীরের যেখানে হাড়ের উঁচু আছে সেখানে রক্ত চলাচল বাঁধাপ্রাপ্ত হয় ফলে সেখানের কোষ মরে যেতে পারে আবার এটা ব্যাথার ও কারন হতে পারে।

2958 views Answered

Related Questions

Next steps