2 Answers
গলা শুকানোর অনেক কারন আছে তবে পানি স্বল্পতা এবং অত্যাধিক টেনশনের কারনে গলা শুকায় বেশি তাই পর্যপ্ত পানি পান করুন। বুকের চাপের প্রাথমিক কারন গ্যাসট্রিকের চাপ। ভাজা-পোড়া আর বাইরের বাসি খাবার পরিহার করুন, প্রতিদিন একই সময়ে খাবার খাবেন। প্রচুর সব্জি ও দেশি ফল খান আর এনটাসিড+ ট্যাবলেট খেতে পারেন যদি কাজ না হয় তাহলে ভাল ডাক্তারের পরামর্শ নিন।
বুকে চাপ! এটা যদি বুকের মাঝে হয় এবং ধরফর করে সাথে গলা শুকায় তাহলে আপনার এনিমিয়া হতে পারে,আবার একটু পরিক্ষা করে দেখুন কখন বেশী হয় কোন কাজ করলে বা সিঁড়ি দিয়ে উপরে উঠলে? কমে কিসে রেস্ট নিলে? তাহলে এটা হতে পারে হার্টের কোন সমস্যা, আবার আপনি কি দীর্ঘ্য তিন মাস থেকে কোন কিছুু নিয়ে ভীত বা টেনশিত থাকলেও এমনটা হতে পারে। আবার বুকের চাপটা যদি খাবের সাথে কমা বাড়া হয় তাহলে এটা পেপটিক আলসার ডিজিস হতে পারে,এর সাথে যদি কাশি, শ্বাসকষ্ট থাকে তাহলে ফুসফুসের কোন সমস্যা হতে পারে,আবার ঠান্ডা লাগা বা নিউমোনিয়া হলেও এরকম হতে পারে।এখন আপনি একটু ভেবে দেখুন কেমন হচ্ছে, যে কারন তারাই চিকিৎসা করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy