1 Answers
মুসাফিরের জন্য দুই ওয়াক্তের নামাজ এক ওয়াক্তে জমা করা বৈধ। অতএব, মুসাফির যোহর ও আসর একত্র করে অনুরূপভাবে মাগরিব ও এশা একত্র করে পড়তে পারবে। অর্থাৎ দুই নামাজের সময় হবে এক এবং ঐ একই সময়ে দুই ওয়াক্তের নামাজ আলাদা আলাদাভাবে আদায় করার অবকাশ রয়েছে। যোহরের নামাজ পড়ার পর বিলম্ব না করে আসরের নামাজ পড়বে। অথবা মাগরিবের নামাজ পড়ার পরেই সাথে সাথে এশার নামাজ পড়বে। যোহর-আসর অথবা মাগরিব-এশা ছাড়া অন্য নামাজ একত্রে আদায় করা বৈধ নয়। যেমন ফজর, যোহর অথবা আসর মাগরিবকে জমা করা বৈধ নয়।
2683 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy