2 Answers
পৃথিবী তার নিজ অক্ষের উপর আরো কাত হয়ে যেত। রাতের আকাশ হত আরো কালো। দিনের দৈর্ঘ্য কম হয়ে যেত।
চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হত না: চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দুটির জন্যেই প্রয়োজন তিনটি উপাদান আর সেগুলো হল পৃথিবী, চাঁদ ও সূর্য। এর মাঝে একটি অনুপস্থিত হলেই গ্রহণ বলে কিছু থাকবে না। চাঁদ না থাকলে পৃথিবী আর সূর্যের মাঝে কে আড়াল হয়ে দাঁড়াবে? ফলে হবে না সূর্যগ্রহণ। আর চন্দ্রগ্রহনের তো প্রশ্নই ওঠে না জোয়ার ভাঁটা দুর্বল হয়ে যেত: চাঁদের থেকে সূর্যের ব্যাস প্রায় ৪০০ গুণ বেশি, কিন্তু পৃথিবী থেকে এর দূরত্বও প্রায় ৪০০ গুণ বেশি। তাই জোয়ার ভাঁটার ওপর সূর্যের যতটা না নিয়ন্ত্রন তার চেয়ে বেশি নিয়ন্ত্রন হল চাঁদের। চাঁদ আর সূর্য একই সরলরেখায় থাকলে আমরা পাই তেজ কটাল- সবচাইতে শক্তিশালী জোয়ার যেটা সাধারণ জোয়ারের চাইতে ১৪০% বেশি শক্তিশালী। আর এরা যখন পরস্পরের সাথে সমকোনে থাকে তখন জোয়ারের শক্তি কমে হয়ে যায় ৬০% । চাঁদ না থাকলে জোয়ারের জন্য দায়ী হত শুধুই সূর্য এবং তখন জোয়ারের শক্তি হত মাত্র ৪০%। আগের উত্তরটি ও সঠিক
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy