বাঁকা চুল সোজা করার উপায়?

আমার চুল পুরো পুরি বাঁকা নয়,তবে ঢেও খেলানো,এটাকে সোজা করবো কিভাবে,ঘড়োয়া পদ্ধতি তে। একটু যদি সাহায্য করতেন উপকৃত হব। ধন্যবাদ।
22413 views

5 Answers

প্রাকৃতিকভাবে চুল সোজা করার কিছু উপায়। ১.ডিম ও অলিভ ওয়েলঃ একটি বাটিতে ২টি ডিম ভালোভাবে ফেটে নিন।তার মধ্যে ২ চা চামচ অলিভ ওয়েল মিশিয়ে মিশ্রণটিকে ভালোভাবে কিছুক্ষণ নাড়তে থাকুন।মাথায় মিশ্রণটি দেয়ার আগে মাথা থেকে চুলের জট ছাড়িয়ে নিন।এরপর হেয়ার ব্রাশের মাধ্যমে মিশ্রণটি ভালোভাবে মাথায় লাগিয়ে নিন যাতে কোন চুল বাদ না পরে।এরপর চুলের মধ্যে মিশ্রণটিকে শুকানোর অপেক্ষা করুন।শুকিয়ে গেলে চুল ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।এই মিশ্রণের ফলে আপনার চুল সোজা এবং সিল্কি হয়। ২.চুল সোজা করায় দুধের ব্যবহারঃ একটি পাত্রে সমপরিমাণ পানি ও দুধ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন।এরপর মিশ্রণটিকে একটি স্প্রে করা যায় এমন বোতলে ঢেলে নিন।মাথায় মিশ্রণটি দেয়ার আগে অবশ্যই চুলের জট ছাড়িয়ে নিন।এরপর স্প্রে করে মাথার চুলে ভালোভাবে মিশ্রণটি লাগিয়ে নিন খেয়াল রাখবেন যাতে কোন চুল বাদ না যায়।আর স্প্রে করার মাঝে মাঝে চিরুনি দিয়ে চুল আছড়ে নিন।দেয়া শেষ হলে চুল শুকানোর জন্য অপেক্ষা করুন।চুল শুকিয়ে গেলে চুলে শ্যাম্পু করুন এবং কন্ডিশনার ব্যবহার করুন।চুল শুকানোর পর দেখবেন আপনার চুল সোজা হয়ে গেছে।আর যাদের চুল একটু বেশি কোঁকড়া তারা মিশ্রণটির সাথে ২ টেবিল চামচ মধু মিশিয়ে নিন।এভাবে চুল সোজা করলে পরবর্তী পানি না লাগানো পর্যন্ত চুল সোজা থাকে।

22413 views Answered

১. নারকেল এবং লেবুঃ
তাজা নারকেলের দুধের সাথে কয়েক ফোঁটা লেবুর রস ভালো ভাবে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটিকে কয়েক ঘণ্টার জন্য ফ্রিজে সংরক্ষন করুন। একটি ঘন ক্রিমি লেয়ার দেখা যাবে পাত্রের উপরে। এই লেয়ারটাই দরকার চুল সোজা করার জন্য। পুরো চুলে এটি লাগিয়ে নিন এমনকি স্কাল্পেও লাগাবেন। ১৫-২০ মিনিট ধরে চুল টিকে স্টিম করুন। সব শেষে ধুয়ে ফেলুন সমস্ত চুল। এভাবে নিয়মিত করতে থাকলে আপনি ধীরে ধীরে দেখবেন আপনার চুল সোজা হতে শুরু করেছে।

২. ক্যাস্টর অয়েলঃ
ক্যাস্টর অয়েলে আছে চুলের গ্রোথ আর চুল সোজা করার গুনাগুণ। এই তেল চুলের স্কাল্পে ভালো ভাবে ম্যাসাজ করুন, তারপর চিরুনি দিয়ে চুল বরাবর আঁচড়াতে থাকুন। যখন চুল আঁচড়াবেন তখন ব্লো ড্রাই করুন হাই হিটে। ব্লো ড্রাই করার পর চুলে যেন তেলতেলে ভাব না থাকে, চুল হতে হবে শুষ্ক। তারপর একটি ভেজা তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন আধা ঘণ্টা ধরে। এটা চুলকে অতিরিক্ত হিট থেকে soothe করবে আর স্ট্রেইটনেস বজায় থাকবে।

৩. বানানা হেয়ার প্যাকঃ
দুটি ম্যাসড কলার সাথে দুই টেবিল চামচ মধু, দই এবং অলিভ অয়েল আর ১টি ডিমের সাদা অংশ মেশান। এই প্যাক পুরো চুলে লাগিয়ে মাথায় একটি শাওয়ার ক্যাপ পরে ফেলুন। তারপর ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবেও আপনার চুল অনেকটা সোজা দেখাবে।

৪. ফুলারস আর্থঃ
ফুলারস আর্থ বা মুলতানি মাটি তো আমরা সবাই চিনি। কিন্তু এতো দিন জানতাম এটি ত্বকের ডীপ ক্লিনজিং এর জন্য ব্যবহার করা হয় কিন্তু এটি চুলের যত্নেও অনন্য। এক কাপ মুলতানি মাটির সাথে একটি ডিমের সাদা অংশ, দুই চামচ চালের গুঁড়ো আর পানি মেশান। মিশ্রণটি অনেক পাতলা হতে হবে যাতে সমস্ত চুল কোট করা যায়। চুলে লাগিয়ে আধা ঘণ্টা রাখুন আর মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়াতে থাকুন। সপ্তাহে ২-৩বার এটি করুন। দেখবেন আস্তে আস্তে আপনার কোঁকড়া চুল কেমন সোজা হয়ে আসছে। সব থেকে বড় কথা কোঁকড়া চুল সোজা না করে ঐ কোঁকড়া চুলকেই স্টাইল করা সাজানোটাই বুদ্ধিমানের কাজ। যাদের অনেকের সিল্কি চুল রয়েছে তারা অনেকেই স্টাইল করার জন্য কোঁকড়া করে থাকেন

22413 views Answered

হেয়ার জেল ব্যাবহার করতে পারেন।

22413 views Answered

আপনি গোসলের আগে চুলে ডাব শ্যাম্পু মাখিয়ে চুল আচরিয়ে সোজা করে নিন। ১৫ থেকে ২০ মিনিট পরে চুল গুলো পরিষ্কার পানি দিয়ে দুয়ে নিন। তারপরে চুল মুছে শুকিয়ে নিন। আপনার সমস্যার সমাধান পাবেন।

22413 views Answered

ফ্যাশন সচেতন অনেককেই চুল রিবন্ডিং বা স্ট্রেইট করতে দেখা যায়। কারন ইদানিং উঠেছে স্ট্রেইট চুলের চল। ঢেউ খেলানো ও কোঁকড়া চুলের মেয়েরা চুল স্ট্রেইট করে ফেলছেন। ছেলেরাও এ থেকে পিছিয়ে নেই। কারন লম্বা স্ট্রেইট চুলের সাথে যে কোন ধরণের পোশাকের স্টাইল মানিয়ে যায়। দেখতেও অনেক স্মার্ট লাগে। এখন ১ বছরের জন্য চুল স্ট্রেইট করা যায় পার্লারে। অথবা বাসায় বসে স্ট্রেইটনার দিয়ে অনেকে চুল স্ট্রেইট করে নেন। ঘন ঘন স্ট্রেইটনার দিয়ে চুল স্ট্রেইট করার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে চুলের অনেক বেশি ক্ষতি হয়। চুলের আগা ফাটে ও চুল হয়ে ওঠে রুক্ষ। যা পরবর্তীতে ঠিক হয়ে উঠে না। তখন ঝামেলায় পড়ে যান অনেকে। কিন্তু যদি স্ট্রেইটনার ছাড়াই প্রাকৃতিক উপায়ে চুল স্ট্রেইট করা যায় তবে কেমন হয়? বাসায় বসে চুলের যত্ন নেয়ার পাশাপাশি কিছু পদ্ধতি ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে চুল স্ট্রেইট করতে পারবেন বেশ সহজে। এবং পাশাপাশি চুল হবে স্বাস্থ্যোজ্জল। দুধের ব্যবহার এই পদ্ধতিতে চুল স্ট্রেইট করার জন্য আপনার লাগবে মাত্র ১/৩ কাপ দুধ, ১/৩ কাপ পানি ও একটি স্প্রে বোতল।চুল যদি বেশি কোঁকড়া হয় তবে মিশ্রনে ২ টেবিল চামচ মধু দিয়ে নিন। প্রথমে একটি পাত্রে দুধ ও পানি ভালো ভাবে মিশিয়ে নিন। এরপর তা একটি স্প্রে বোতলে ঢোকান। চুলের জট একটি বড় দাঁতের চিরুনি দিয়ে ছাড়িয়ে নিন। এবার এই মিশ্রণটি স্প্রে করুন পুরো চুলে। সব দিকে ভালো করে স্প্রে করে নিন। মাঝে মাঝে চুল আঁচড়ে নিন বড় দাঁতের চিরুনি দিয়ে। ১ ঘণ্টা রাখুন। তারপর চুল ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। কন্ডিশনার লাগাবেন অবশ্যই। চুল শুকিয়ে গেলে স্ট্রেইট হয়ে যাবে। এভাবে স্ট্রেইট করলে চুলে পরবর্তীতে পানি লাগানোর আগ পর্যন্ত চুল সোজা থাকবে।

22413 views Answered

Related Questions

Next steps