কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা?
2 Answers
কুরবানি ও আকীকা আলাদাভাবেই করা উচিৎ। তবে একত্রে করলে আদায় হবে না তা নয়। একত্রে করলেও কুরবানী-আকীকা দুটোই আদায় হবে। কারণ আকীকাও এক ধরনের কুরবানী। হাদীস শরীফে আকীকার উপরও ‘নুসুক’ শব্দের প্রয়োগ হয়েছে। আর এখানে ‘নুসুক’ অর্থ কুরবানী। হাদীসের আরবী পাঠ এই- ﻞﺌﺳ ﻝﻮﺳﺭ ﻪﻠﻟﺍ ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ ﻦﻋ ،ﺔﻘﻴﻘﻌﻟﺍ ﻝﺎﻘﻓ : ﻻ ﺐﺣﺃ ﻕﻮﻘﻌﻟﺍ ﻪﻧﺄﻛ ﻩﺮﻛ ،ﻢﺳﻻﺍ ﺍﻮﻟﺎﻗ ﺎﻳ ﻝﻮﺳﺭ !ﻪﻠﻟﺍ ﻚﻟﺄﺴﻧ ﻦﻋ ﺎﻧﺪﺣﺃ ﺪﻟﻮﻳ ،ﻪﻟ ﻝﺎﻘﻓ : ﻦﻣ ﺐﺣﺃ ﻢﻜﻨﻣ ﻥﺃ ﻚﺴﻨﻳ ﻦﻋ ﻩﺪﻟﻭ ،ﻞﻌﻔﻴﻠﻓ ﻰﻠﻋ ﻡﻼﻐﻟﺍ ﻥﺎﺗﺎﺷ ،ﻥﺎﺗﺄﻓﺎﻜﻣ ﺔﻳﺭﺎﺠﻟﺍ ﻰﻠﻋﻭ ﺓﺎﺷ . (দ্র. আলমুসান্নাফ, আব্দুর রাযযাক : ৭৯৬১; আলমুসনাদ, আহমদ : ৬৭১৩, ৬৭২২; আসসুনান, আবু দাউদ (আকীকা অধ্যায়) ২৮৪২; আস-সুনান, নাসায়ী : ৭/১৬২, ১৬৩; আলমুসান্নাফ, ইবনে আবী শাইবা ১২/৩২৪ হাদীস : ২৪৭২৭; আলমুসতাদরাক, হাকিম, ৫/৩৩৭, হাদীস : ৭৬৬৬) ﻞﺌﺳ ﻝﻮﺳﺭ ﻪﻠﻟﺍ ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ ﻦﻋ ،ﺔﻘﻴﻘﻌﻟﺍ ﻝﺎﻘﻓ : ﻻ ﺐﺤﻳ ﻪﻠﻟﺍ ،ﻕﻮﻘﻌﻟﺍ ﻦﻣ ﺪﻟﻭ ﻪﻟ ﻢﻜﻨﻣ ﺪﻟﻭ ﻥﺃ ﺐﺣﺄﻓ ﻚﺴﻨﻳ ﻞﻌﻔﻴﻠﻓ ﻪﻨﻋ . (দ্র. আলমুসান্নাফ, ইবনে আবী শাইবা ১২/৩২১, হাদীস : ২৪৭২২; আলমুয়াত্তা, ইমাম মালিক, আকীকা অধ্যায়, হাদীস : ৬৫৮) আকীকাও যখন এক প্রকারের কোরবানী তখন একটি গরু বা উট দ্বারা একাধিক ব্যক্তির (সাত জন পর্যন্ত) আলাদা-আলাদা কুরবানী আদায় হওয়ার হাদীসগুলো থেকে কুরবানী-আকীকা একত্রে আদায়ের অবকাশও প্রমাণিত হয়। এটা শরীয়তের পক্ষ হতে প্রশস্ততা যে, গরু বা উটের ক্ষেত্রে একটি ‘জবাই’ সাত জনের সাতটি জবাইয়ের স্থালাভিষিক্ত গণ্য হয়। একারণে একটি উট বা গরু সাত জনের পক্ষে যথেষ্ট হয়। সহীহ মুসলিমে সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত হয়েছে, ‘আমরা হজ্বের ইহরাম বেঁধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। তিনি আমাদেরকে আদেশ করলেন যেন প্রত্যেক উট ও গরুতে সাতজন করে শরীক হয়ে কুরবানী করি।’-সহীহ মুসলিম, কিতাবুল হজ্ব, হাদীস : ১৩১৮/৩৫১ ﺎﻨﺟﺮﺧ ﻊﻣ ﻝﻮﺳﺭ ﻪﻠﻟﺍ ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ ﻦﻴﻠﻬﻣ ،ﺞﺤﻟﺎﺑ ﺎﻧﺮﻣﺄﻓ ﻝﻮﺳﺭ ﻪﻠﻟﺍ ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ ﻥﺃ ﻙﺮﺘﺸﻧ ﻲﻓ ﻞﺑﻹﺍ ،ﺮﻘﺒﻟﺍﻭ ﻞﻛ ﺔﻌﺒﺳ ﺎﻨﻣ ﺔﻧﺪﺑ ﻲﻓ . অন্য বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘(একটি) গরু সাতজনের পক্ষ হতে এবং (একটি) উট সাতজনের পক্ষ হতে (কুরবানী করা যাবে)।’ ﺓﺮﻘﺒﻟﺍ ﻦﻋ ﺭﻭﺰﺠﻟﺍﻭ ﺔﻌﺒﺳ ﻦﻋ ﺔﻌﺒﺳ . -আস-সুনান, আবু দাউদ, হাদীস : ২৮০১, কিতাবুল আযাহী সারকথা, ‘নুসুক’ বা কুরবানীর ক্ষেত্রে শরীয়তের প্রতিষ্ঠিত মূলনীতি এই যে, ছাগল, ভেড়া ও দুম্বার ক্ষেত্রে একটি ‘জবাই’ ( ﺔﻗﺍﺭﺇ ﻡﺪﻟﺍ ) দ্বারা একটি কুরবানী আদায় হলেও উট ও গরুর ক্ষেত্রে একটি ‘জবাই’ দ্বারা সাতটি কুরবানী আদায় হতে পারে। অর্থাৎ এখানে ‘জবাইয়ে শরীক হওয়া’ও (সর্বোচ্চ সাত জনের) কুরবানী আদায়ের পক্ষে যথেষ্ট। আকীকাও যেহেতু ‘নুসুক’ বা কুরবানী তাই এ মূলনীতিতে আকীকাও শামিল থাকবে। সুতরাং ‘একটি পশু জবাই’ করা দ্বারা যেমন তা আদায় হবে, তেমনি নির্ধারিত নিয়মে ‘জবাইয়ে শরীক হওয়ার’ ( ﺔﻛﺮﺷ ﻲﻓ ﻡﺩ ) দ্বারাও তা আদায় হবে।