4 Answers
দ্রত টাইপ করা শিখার জন্য আপনি typing master pro এপসটি ইন্সটল দিন। এটিতে আপনাকে শিখিয়ে দিবে।
জেনে নিন টাইপিং স্পিড দ্রুত করার কিছু সহজ পদ্ধতি।
১. কি-বোর্ডের লে-আউট মুখস্থ করে নিনঃ
দ্রুত টাইপ করার প্রথম শর্ত কিবোর্ডের কোথায় কোন ‘কি’ আছে তা জানা। তাই প্রথম দিকে বেশ কিছুটা সময় হাতে রাখুন কি বোর্ডের লে-আউট মুখস্থ করার জন্য।
২. বসার সঠিক ভঙ্গি এবং আঙ্গুলের অবস্থা জেনে নিনঃ
কম্পিউটারে টাইপ করতে বসার সময় মেরুদণ্ড সোজা রেখে বসুন, এবং দুহাত রাখুন কি বোর্ডের উপর। এতে টাইপ করতে সুবিধা হবে। এছাড়া হাতের আঙ্গুল কিভাবে রাখবেন তা জেনে নিন। নিচের ছবিটি এ ব্যাপারে আপনাকে সাহায্য করবে।
৩. শুরু করুন ধীরে ধীরেঃ
টাইপিং স্পিড (Typing speed) দ্রুত বা একদিনে হয়ে যাবে না, এর পেছনে যথেষ্ট সময় এবং শ্রম দিতে হবে। প্রথম দিন থেকেই দ্রুত টাইপ করার ইচ্ছা পরিত্যাগ করুন।
কি বোর্ডের দিকে না তাকিয়ে টাইপ করার চেষ্টা করুন। এতে করে আপনার আঙ্গুলগুলো নিজ থেকে ধীরে ধীরে কি-পজিশন শিখে নিবে।
টাইপিং স্পিড হিসাব করা হয় WPM (words per minute)। বিভিন্ন ওয়েব সাইট রয়েছে যারা আপনার টাইপিং স্পিড (typing speed test) জানিয়ে দিবে। এ ধরণের কোন ওয়েব সাইট বুকমার্ক করে রাখুন, এবং প্রতিদিনের ফলাফল দেখুন। এটি আপনাকে উৎসাহ যোগাবে।
৪. প্রতিদিন অনুশীলন করুনঃ
দ্রুত টাইপিং শেখার জন্য প্রতিদিন অনুশীলনের (Typing Practice) কোন বিকল্প নেই। সামনে রাখুন কোন ম্যাগাজিন বা পত্রিকা এবং তা থেকে দেখে টাইপ করতে থাকুন। এছাড়াও বিভিন্ন অডিও বুক বা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে নিতে পারেন। এর পর অডিও বা ভিডিওতে যা শুনছেন তা সাথে সাথে টাইপ করার চেষ্টা করুন।
৫. টাইপিং শেখার জন্য সফটওয়্যার এর সাহায্য নিন (Use typing software):
টাইপিং শেখার জন্য বর্তমানে প্রচুর সফটওয়্যার রয়েছে যার মাধ্যমে আপনি বাড়িয়ে তুলতে পারবেন আপনার স্পিড। এ সব সফটওয়্যার বিভিন্ন গেমস (typing games) এর মাধ্যমে দ্রুত টাইপিং শিখতে সাহায্য করে। তবে শুধু মাত্র সফটওয়্যারের উপর নির্ভরশীল হয়ে পড়লে দ্রুত টাইপ শেখা যাবে না। তাই এর পাশাপাশি খবরের কাগজ বা বই থেকে দেখে টাইপের অভ্যাস করুন।
১. আরামদায়ক জায়গা: দ্রুত টাইপ করার জন্য চাই উপযোগী ও স্বস্তিকর জায়গা। খোলামেলা ও আরামদায়ক জায়গা হলে দ্রুত টাইপ করতে সুবিধা হয়। ল্যাপটপে বা কিবোর্ড নিয়ে দ্রুত টাইপ করতে গেলে তা কোলের ওপর রাখার চেয়ে টেবিলের ওপর রেখে করলে দ্রুত কাজ হবে।
২. ঠিক হয়ে বসা: দ্রুত টাইপ করার জন্য ঠিক হয়ে বসা জরুরি। সোজা হয়ে বসে কবজি যাতে কিবোর্ড বরাবর থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। এতে আঙুল কিগুলো ঠিকমতো চালাতে পারবেন। বেশি ঝুঁকে টাইপ না করাই ভালো। আরামদায়ক উচ্চতায় বসে টাইপ করলে দ্রুত টাইপ করা যাবে।
৩. হাত সঠিক স্থানে রাখুন: কিবোর্ডের ওপর ঠিকমতো হাত না রাখার ফলে দ্রুত টাইপ করা যায় না। ভুলভাবে কিবোর্ডের ওপর হাত রাখার ভুলটিই বেশি দেখা যায়। তাই কিবোর্ডে আঙুল রাখার নিয়মটি মনে রাখতে পারেন। বাঁ হাতের তর্জনীতে রাখুন ‘এফ’ কি, মধ্যমাতে ‘ডি’, অনামিকাতে ‘এস’, কড়ে আঙুলে ‘এ’। ডান হাতের তর্জনী রাখুন ‘জে’, মধ্যমাতে ‘কে’, অনামিকাতে ‘এল’ ও কড়ে আঙুল রাখুন ‘সেমিকোলন’ কিতে। বাঁ ও ডান হাতের বৃদ্ধা আঙুল রাখুন স্পেস বারে। কিবোর্ড ব্যবহার করে দ্রুত টাইপ করতে হলে অনুশীলনের বিকল্প নেই।
৪. অনুশীলন শুরু: আঙুল ঠিকমতো রাখার পর বিভিন্ন শব্দ টাইপ করতে থাকুন। অনুশীলন চালিয়ে যান। শুরুতে যে কিগুলোতে আঙুল রেখেছেন, তা চেপে টাইপ শুরু করুন। ‘এএসডিএফ’ এরপর স্পেস দিয়ে ‘জেকেএল; ’ এরপর বড় হাতের অক্ষরে এ অক্ষরগুলো টাইপ করার চেষ্টা করুন। এরপর নিচের সারির কিগুলোতে আঙুল রেখে এই কিগুলো টাইপ করুন। একই সঙ্গে ওপরের সারিতে আঙুল রেখে ওই কিগুলো টাইপ করার চেষ্টা করুন। এবার কিবোর্ডের দিকে না তাকিয়েই কিগুলো চেপে টাইপ করার চেষ্টা করতে পারেন।
৫. টাচ টাইপিং শেখা: শুরুতে টাচ টাইপিংয়ের দক্ষতা খুব কঠিন মনে হতে পারে। কিন্তু একবার দক্ষ হয়ে গেলে টাচপ্যাড ব্যবহার করে সবচেয়ে দ্রুত টাইপ করা যায়। টাচ টাইপ শিখতে খুব ধীরে কিবোর্ডের দিকে না তাকিয়ে অনুশীলন শুরু করুন। ধীরে ধীরে আপনার টাইপের গতি বাড়ান। শুরুতে কঠিন মনে হলেও লেগে থাকুন। ধীরে ধীরে দ্রুত টাইপ শিখে যাবেন।
৬. অনুশীলন চালিয়ে যান: দ্রুত টাইপ শেখার জন্য অনুশীলনের বিকল্প নেই। যত টাইপ করবেন, তত দ্রুত ও নির্ভুল টাইপ করা শিখে যাবেন। তবে এ জন্য ধৈর্য থাকতে হবে।
