পায়খানা ক্লিয়ার হয়না?
4 Answers
শাক জাতীয় খাবার বেশি করে খান। কারণ এগুলো পায়খানা ক্লিয়ার করতে সাহায্য করে। এতে কাজ না হলে আপনি ভাল ডাক্তারের কাছে যেতে পারেন।
আপনার যেহেতু পায়খানায় সমস্যা আছে সেহেতু ঠিকমতো শাকসবজি খান বেশি করে পানি পান করুন পায়খানা না হলে আপনি এখন Glysup 2.30 suppository ব্যবহার করতে পারেন যা পায়ুপথে দিতে হয় দাম ৪টাকা পিছ এতে পায়খানা ক্লিয়ার হয়ে যাবে তবে আপনাকে খাদ্য অভাস পরিবর্তন করতে হবে বেশি পানি পান করতে হবে।
পায়খানা সমস্যার জন্য আপনি সকালে খাওয়ার পর গ্রিন চা খেতে পারেন। এতে আপনার হজম শক্তি বাড়বে। আর আঁশযুক্ত খাবার বেশি খাবেন। দেখবেন ঠিক হয়ে গেছে।
পানি বেশি বেশি পান করুন । সকালে কুসুম গরম পানি হলে ভাল হয় । খাবারের তালিকায় শাক-সব্জি ও ফলমুলের পরিমাণ বাড়িয়ে দিন । ইসপগুলের ভুসি পানিতে ভিজিয়ে খান । পায়খানা নরম করার ওষুধ যেমন মিল্ক অব ম্যাগনেসিয়া,লেক্সেনা ট্যাবলেট সেবন করতে পারেন চিকিৎসকের পরামর্শমত । মলদ্বারে গ্লিসারিন সাপোজিটরি কিংবা ইনোমা প্রয়োজন হতে পারে । কোষ্ঠকাঠিন্য দুই সপ্তাহের বেশি স্থায়ী হলে, পায়খানার সাথে রক্ত গেলে,পায়খানার সময় খুব বেশি ব্যথা হলে, শরীরের ওজন কমে গেলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy