পান খেলে মুখ লাল হয় কেনো?
1 Answers
পান খেলে দুটি কারণে মুখ লাল হয় একটা হচ্ছে চুন অন্য তা খয়ের, আমাদের দেশে পান খওয়ার ব্যাপক প্রচলন আছে। তা হোক অতিথি আপ্যায়ন অথবা বিয়ে। পানের সাথে মশলা হিসেবে জর্দা, সুপারি ব্যবহার করা হয়। এই পানের সাথে যে চুন ব্যবহার করা হয় তা হলো ক্যালসিয়াম অক্সাইড( CaO ) বা ক্যালসিয়াম হাইড্রো-অক্সাইড বা Ca(OH)2। যা একটি ক্ষার। এছাড়া চুনে প্যারা অ্যালোন ফেনল আছে যা মুখে এরিকোলিন ( Arecoline ) নামক একটি নারকোটিক অ্যালকালয়েড (Narcotic Alkaloid ) উৎপন্ন করে। পানে এই চুন ব্যবহারের কারণে মুখ লাল হয়। কারণ চুন একটি ক্ষার জাতীয় পদার্থ। ফলে পান চিবানোর সময় এই ক্ষার মুখের লালার সাথে বিক্রিয়া করে, ফলে মুখ লাল হয়। কিন্তু এই পান খাওয়ার কারণে ঠোঁট ও জিহ্বাতে যে দাগ পড়ে তা কিন্তু স্থায়ী হয়।এক গবেষণায় পাওয়া গেছে যে, পানে যে সুপারি ব্যবহার হয় তার মধ্যে নারকোটিক অ্যালকালয়েড থাকে যা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। তাই অধিক পান খাওয়া আমাদের শরীরের জন্য একদম ভাল নয়। => সংগৃহীত
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy