ইসলামে কোন কোন বাদ্য যন্ত্র এর হালাল আর কোব কোন বাদ্য যন্ত্র হারাম?
2 Answers
ইসলামের মধ্যে ঢোল, তবলা তথা সকল বাদ্যযন্ত্র হারাম। কেননা রাসুল (সাঃ) এরশাদ করেন- “অবশ্যই এবং অবশ্যই আমার পর এমন কিছু লোক আসবে, যারা যিনা, রেশম, নেশাজাতীয় দ্রব্য, গান - বাজনা ও বাদ্যযন্ত্র কে হালাল মনে করবে।” (বুখারি ২/২৭৮) তবে ইসলামে দফ বাজিয়ে বিয়ে প্রচারের জন্য গান গাওয়া আর তাতে মানুষদের উদ্ধুদ্ধ করা বৈধ। দলিল: রাসূল (সাঃ)বলেন: ﻓَﺼْﻞُ ﻣﺎ ﺑَﻴْﻦَ ﺍﻟْﺤَﻠَﺎﻝِ ﻭَﺍﻟْﺤَﺮَﻡِ ﺿَﺮْﺏُ ﺍﻟﺪَّﻑِ ﻭَﺍﻟﺼَّﻮْﺕُ ﻓِﻲ ﺍﻟﻨِّﻜَﺎﺡِ ( ﺭﻭﺍﻩ ﺃﺣﻤﺪ ) হারাম ও হলালের মধ্যে পার্থক্য হল দফের বাজনা। এই শব্দে বুঝা যায় যে, সেখানে বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। (আহমাদ) এছাড়া ঈদের গান শ্রবণ করা ও বৈধ। দলীল- আয়েশা (রা.) হতে বর্ণিত: ﺩَﺧَﻞَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ ﺻَﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻋَﻠَﻴْﻬَﺎ ﻭَﻋِﻨْﺪَﻫَﺎ ﺟَﺎﺭِﻳَﺘَﺎﻥِ ﺗَﻀْﺮِﺑَﺎﻥِ ﺑِﺪَﻓَّﻴْﻦِ (ﻭَﻓِﻲ ﺭِﻭَﺍﻳَﺔٍ ﻋِﻨْﺪِﻱ ﺟَﺎﺭِﻳَﺘَﺎﻥِ ﺗُﻐَﻨِّﻴَﺎﻥِ) ﻓَﺎﻧْﺘَﻬَﺮَﻫُﻤَﺎ ﺍﺑُﻮْﺑَﻜﺮٍ ﻓَﻘﺎﻝَ ﺻَﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺩَﻋْﻬُﻦَّ ﻓَﺎﻥَّ ﻟِﻜُﻞِّ ﻗَﻮْﻡٍ ﻋِﻴْﺪًﺍ ﻭَﺇﻥَّ ﻋِﻴْﺪَﻧَﺎ ﻫَﺬﺍ ﺍﻟْﻴَﻮْﻡ ( ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ ) একদা রাসূল সা. তাঁর ঘরে প্রবেশ করেন। তখন তার ঘরে দুই বালিকা দফ বাজাচ্ছিল। অন্য রেওয়ায়েতে আছে গান করছিল। আবু বকর রা. তাদের ধমক দেন। তখন রাসূল সা. বললেন: তাদের গাইতে দাও। কারণ প্রত্যেক জাতিরই ঈদের দিন আছে। আর আমাদের ঈদ হল আজকের দিন। (বুখারী)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy