2 Answers

পবিত্র কুর'আনে শূকরের মাংশ স্পষ্টভাবে হারাম করা হয়েছে। ইরশাদ হয়েছেঃ ( ﺇِﻧَّﻤَﺎ ﺣَﺮَّﻡَ ﻋَﻠَﻴْﻜُﻢُ ﺍﻟْﻤَﻴْﺘَﺔَ ﻭَﺍﻟﺪَّﻡَ ﻭَﻟَﺤْﻢَ ﺍﻟْﺨِﻨْﺰِﻳﺮِ ‏) ﺍﻟﺒﻘﺮﺓ 173/ অর্থাৎ, তিনি তোমাদের জন্য মৃতপ্রাণী,রক্ত ও শূকরের মাংশ হারাম করেছেন"(সূরা বাকারাঃ১৭৩)। তাই কোন মুসলমানের জন্য কোন অবস্থাতেই শূকরের মাংশ গ্রহন করা বৈধ নয়।(তবে খাদ্যাভাবে মরনাপন্ন অবস্থায় জীবন বাচানোর স্বার্থে সামান্য গ্রহনের অনুমতি রয়েছে)। কুর'আনে শূকর হারাম হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে যে এটি "রিজ্স"( ﻓَﺈِﻧَّﻪُ ﺭِﺟْﺲ )। মানুষের সুস্থ বিবেক ও শরিয়ত কর্তৃ্ক নিন্দনীয় যে কোন জিনিসকে আরবীতে "রিজস" বলা হয়। শূকরের মাংশ হারাম হওয়ার কারণ হিসেবে এটিই যথেষ্ট। এছাড়াও খাদ্য-পানীয়জাতীয় বস্তু হালাল বা হারাম হওয়ার জন্য যে সাধারণ মূলনীতি ঘোষণা করা হয়েছে তার আলোকেও শূকরের মাংশ হারামের আওতায় পড়ে। ইরশাদ হয়েছেঃ ( ﻭَﻳُﺤِﻞُّ ﻟَﻬُﻢُ ﺍﻟﻄَّﻴِّﺒَﺎﺕِ ﻭَﻳُﺤَﺮِّﻡُ ﻋَﻠَﻴْﻬِﻢُ ﺍﻟْﺨَﺒَﺎﺋِﺚَ ‏) ﺍﻷﻋﺮﺍﻑ 157/ অর্থাৎ, তিনি (আল্লাহ) তাদের জন্য উত্তম জিনিস হালাল করেছেন আর খাবাইস (নিকৃষ্ট জিনিস) হারাম করেছেন",(সূরা আ'রাফঃ ১৫৭)। এখানে ''খাবাইস" দ্বারা ওই সমস্ত জিনিস উদ্দেশ্য করা হয়েছে যা মানুষের শারিরিক,মানসিক,চারিত্রিক বা আর্থিক ক্ষতিসাধন করে। হিন্দু দের ধর্মের গরুকে মাইনে করা হয়,তাই এই প্রাণির গোসত তারা খায় না,বাকি সব প্রাণির গোসত এ তারা খায়,এজন্য কোন বাধ্যবোধকতা নেই, আর এটা হালাল বলে কোন প্রামাণ্য দলিল নেই।

4718 views Answered

শূকরের মাংস খাওয়া ইসলামে নিষিদ্ধ করেছে। কোরআনে ঘোষণা এসেছে, তিনি তোমাদের ওপর হারাম করেছেন, মৃত্য জীব, রক্ত, শূকরের মাংস এবং সেসব জীব-জন্তু যা আল্লাহ্ ব্যতীত অপর কারো নামে উৎসর্গ করা হয়। (সূরা বাকারা : ১৭৩) কোরআন আরও বলছে, বল, আমার নিকট যে ওহি পাঠানো হয়, তাতে আমি আহারকারীর উপর কোনো হারাম পাই না, যা সে আহার করে। তবে যদি মৃত কিংবা প্রবাহিত রক্ত অথবা শূকরের মাংস হয়। কারণ নিশ্চয় তা অপবিত্র। (আল-আনআম : ১৪৫) বিশ্বাসী বা মুসলিমের জন্য আল্লাহর এ নির্দেশই যথেষ্ট। কেন হারাম করা হলো এই প্রশ্ন করার প্রয়োজন নেই। প্রকৃত গোলাম তো সেই, যে মনিবের আনুগত্য প্রশ্ন ছাড়াই পালন করে। আল্লাহর নির্দেশে মানুষের কল্যাণ রয়েছে। আল্লাহর আনুগত্যে মুমিনের সফলতা ও কামিয়াবি রয়েছে। সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা শূকর খাওয়া থেকে বিরত থাকবো। সেটা দেশ বা প্রবাস জীবনে কোন পার্থক্য নেই। জেনে শুনে শূকরের মাংস খাওয়া আমাদের জন্য নিষিদ্ধ এবং চরম অন্যায়। কোরআনুল কারিম নয় খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেলও শূকর মাংস খাওয়া নিষিদ্ধ। বাইবেলের পঞ্চম গ্রন্থ ‘ডিউট্যারনমী’ বলা হয়েছে, আর শূকর- কারণ তার খুর দ্বিখন্ডিত, এমনকি চিবিয়ে খায়, যাবর কাটেনা, ওটা অপবিত্র তোমার জন্য, তুমি এসব প্রাণীর মাংস খাবে না, শূকরের মৃতদেহও তুমি স্পর্শ করবে না। (ডিউট্যারনমী : ১৪: ৮) কোরআন ও বাইবেলের ভাষ্য অনুযায়ী শূকরের মাংস অপবিত্র। হিন্দুদের হারাম হালাল বলতে তেমন কিছু নেই, আসলে তারা মুনি, ঋষিগন এবং হিন্দুদের প্রধান দেবতাগনের নিয়ম অনুসারে তারা এগুলো আহার করেন।

4718 views Answered

Related Questions

Next steps