আমি কীভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারি?
আমার একটি গ্রামীনফোন মডেম আছে । কিন্তু আমার ঘরে নেটওয়ার্ক অ্যাক্সেস একেবারেই কম থাকায় আমি ঘরে ইন্টারনেট ব্যবহার করতে পারি না । এখন আমি এমন একটা পদ্ধতি চাই, যে পদ্ধতিতে কোনো যন্ত্রে মডেমটাকে যুক্ত করে ঘরের বাইরে রেখে ঘরে বসে কম্পিউটারে ইন্টারনেট চালাতে পারবো । এখন কি মডেমের সাথে একটি যন্ত্র যুক্ত করার পর আমার কম্পিউটারে আরেকটি যন্ত্র যুক্ত করতে হবে সিগন্যাল রিসিভ করার জন্য ? যদি তাই হয়, তবে যন্ত্র দুটোর নাম কী ? কিনতে কত খরচ পড়বে ? ঘরের বাইরে যে যন্ত্রটা থাকবে, তার সাথে কি কোনো অ্যাডাপ্টার যুক্ত করতে হবে পাওয়ার সাপ্লাইয়ের জন্য ?
নোটঃ আমার কম্পিউটারে ওয়াই-ফাই নেই এবং ইউএসবি এক্সটেনশন ক্যাবলে মডেম সংযুক্ত করলে বারবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । আমি আসলে আমার মডেমটার সাথে ওয়্যারলেস রাউটার, ডঙ্গল বা ওয়াই-ফাই রিসিভার জাতীয় যন্ত্র ব্যবহার করতে চাচ্ছি । এর বাইরে কোনো সাজেশন দেবেন না দয়া করে ।
3 Answers
আপনার পিসিতে এন্টেনা লাগাতে হবে । বাজারে এসব USB এন্টেনা কিনতে পাওয়া যায়না । তবে আপনি +8801714985425 এই নাম্বারে কথা বলে একটি এন্টেনা বানিয়ে নিতে পারেন । উনার নিজের তৈরি 3G USB Antenna র ভিডিও দেখুন নিচের লিংক থেকে । https://www.youtube.com/watch?v=nVf0zSeA2PM
আপনি broadband cable দিয়ে ইন্টারনেট সংযোগ নিয়ে সহজেই আপনার কম্পিউটারকে ইন্টারনেটে সংযোগ দিতে পারেন যদি আপনার বাসার কাছে কোন ইন্টারনেট অপারেটর থাকে।যদিও এটি ব্যয়বহুল।
আপনি ব্রডব্যান্ড ব্যবহার করে দেখতে পারেন। যদি আপনার ব্রডব্যান্ড নতুন কানেকশন নেবার সামর্থ্য থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy