আমার কম্পিউটারে উইনডোজ দেয়ার সময় এই লেখাটি আসছে windows can not Install Required file. The file maybe crapped or missing. make sure all file required For Installation are available. Error code 0x800 70570 কয়েকটি ডিক্স দিয়ে চেষ্টা করেছি?
3 Answers
আপনি যে ডিস্ক দিয়ে উইন্ডোজ দেওয়ার চেষ্টা করতেছেন তাতে সমস্যা আছে। আপনাকে অন্য ডিস্ক দিয়ে উইন্ডোজ দিতে হবে।
উক্ত সমস্যা টি ডিস্কের সমস্যা, কম্পিউটারের নয়।
আপনি যে সিডি গুলো দিয়ে ট্রাই করেছেন সেগুলো বার্ণ করার সময় স্পিড 8x এর বেশি ছিল । তাই আপনি এমন সিডি দিয়ে ট্রাই করুন যেটা বার্ণ করার সময় স্পিড সেট করা হয়েছিল 8x এ । যদি এরকম সিডি না পান তাহলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনি নিজেই তৈরি করে নিন । বার্ণ করার জন্য power Iso সফটওয়ার ব্যবহার করুন ।
এই সমস্যাটি Dell ব্রান্ডের কম্পিউটারে বেশি হয়। তবে অন্যান্য ব্রান্ডের কম্পিউটারেও হতে পারে। এটি বিল্ট-ইন সাটা ড্রাইভারের ক্ষেত্রে বেশি হয় যখন BIOS এ RAID Autodetect/AHCI সেট করা থাকে। আপনি নিচের পদ্ধতি দ্বারা একবার চেষ্টা করে দেখতে পারেন: ১. BIOS এ প্রবেশ করুন। ২. Drives > SATA Operation এ প্রবেশ করুন। ৩. RAID Autodetect / AHCI থেকে RAID Autodetect / ATA পরিবর্তন করে দিন। [মডেল ভেদে নাম কিছুটা ভিন্ন হতে পারে] ৪. Escape বাটন প্রেস করুন। ৫. Save এবং Exit করে বের হয়ে আসুন। এবার সাধারণ নিয়মে উইন্ডোজ ইনষ্টল দিয়ে দেখুন।