2 Answers

প্রত্যয়ঃ

শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে।
2858 views Answered
  • প্রত্যয়ঃ শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয়, তাকে প্রত্যয় বলে।
  • কয়েকটি শব্দের প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ করে দেখানো হলোঃ
  • নাম প্রকৃতি প্রত্যয় প্রত্যয়ান্ত শব্দঃ
  1. হাত + ল = হাতল।
  2. ফুল + এল = ফুলেল।
  3. মুখ + র = মুখর।
  • ক্রিয়া প্রকৃতি প্রত্যয় প্রত্যয়ান্ত শব্দঃ
  1. চল্ + অন্ত = চলন্ত।
  2. জম্ + আ = জমা।
  • প্রত‍্যয়ের প্রকারভেদঃ বাংলা শব্দ গঠনে ২ প্রকার প্রত্যয় পাওয়া যায়। যেমনঃ তদ্ধিত প্রত্যয় ও কৃৎপ্রত্যয়।
  • তদ্ধিত প্রত্যয়ঃ শব্দমূল বা নাম শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমনঃ হাতল, ফুলেল ও মুখর শব্দের যথাক্রমে ল, এল ও র তদ্ধিত প্রত্যয়।
  • কৃৎপ্রত্যয়ঃ ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে কৃৎপ্রত্যয় বলে। যেমনঃ চলন্ত, জমা ও লিখিত শব্দের যথাক্রমে অন্ত, আ ও ইত কৃৎপ্রত্যয়।
  • তদ্ধিতান্ত শব্দঃ তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে তদ্ধিতান্ত শব্দ বলে। যেমনঃ হাতল, ফুলেল ও মুখর।
  • কৃদন্ত শব্দঃ কৃৎপ্রত্যয় সাধিত শব্দকে কৃদন্ত শব্দ বলে। যেমনঃ চলন্ত, জমা ও লিখিত।
  • তথ‍্যসূত্রঃ বাংলা ভাষার ব‍্যাকরণ।
  • ধন্যবাদ।
2858 views Answered

Related Questions

Next steps