আমার বয়স১৬ কিন্তু অনেক চুল পেকে গেছে?

আমার বয়স ১৬ কিন্তু চুল পেকে যাচছে এর কি কোন প্রতিকার আছে
2868 views

4 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

চুলের গোড়ায় মেলানোসাইট অকেজো হয়ে গেলে সেখান থেকে আর রঞ্জক পদার্থ বের না হওয়ায় চুলের রং সাদা হয়।এটা ধরে রাখতে আপনাকে এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে যাতে রয়েছে ভিটামিন এ,সি,ই ।তাহলে মেলানোসাইট কে রক্ষা করবে এবং চুল পাকা কমাবে। আপনি চাইলে আমলকি চুলে ও ব্যাবহার করতে পারেন, ভিটামিন সি আর অ্যান্টি- অক্সিডেন্টসমৃদ্ধ আমলকী তারুণ্য ধরে রাখতে খুবই কার্যকর। নিয়মিত আমলকী খেলে চুলের স্বাস্থ্য তো ভালো থাকেই সঙ্গে চুল পাকা রোধ করতেও তা সাহায্য করে। আমলকী থেঁতলে নিয়ে হালকা করে বেটে নিন,একটু পানি মিশিয়ে মণ্ড তৈরি করুন। আমলকীর মণ্ড চুলের গোড়ায় ঘষে ঘষে মাখুন। ১৫-২০ মিনিট রেখে দিয়ে বেশি করে পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দু-একদিন আমলকীর মণ্ড মাখলে চুল পাকা রোধ করতে উপকার পাবেন।

2868 views Answered

ভারতীয় gooseberry বা আমলকী দক্ষিণ পূর্ব এশিয়াতে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। নিয়ম হল আমলকী সারারাত ভিজিয়ে রাখুন এবং এ মিশ্রণটি পরের দিন মাথার ত্বকে মাখুন। ভাল ভাবে ম্যাসেজ করুন যাতে এটির পুষ্টি উপাদান মাথার ত্বকে শোষিত হতে পারে। · মাথার ত্বকে পেয়াজের রস মাখুন। ৩০ মিনিট এটি মাথার ত্বকে মেখে রাখুন এবং এরপর মাথার চুল ভাল করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। খেয়াল করে সপ্তাহে দুই দিন এটি নিয়মিত মাথায় মাখুন এবং ভাল করে ধুয়ে ফেলুন। · প্রতিদিন এক গ্লাস গাজরের রস পান করলে তা চুলকে ধূসর হওয়া বা পেকে যাওয়া থেকে রক্ষা করতে পারে। তবে এটি নিয়মিত চালিয়ে যেতে হবে। চিনি বিহীন এক কাপ শুধু চা নিন এবং এতে এক চামচ লবন মিশিয়ে তা মাথার ত্বকে মাখুন। এটিও মাথার চুলকে তার আসল বর্ণ ধরে রাখতে সাহায্য করবে।

2868 views Answered

শ্যাম্পু ব্যাবহার থেকে বিরত থাকুন| এবং অতিরিক্ত চিন্তা করবেন না|

2868 views Answered

আপনি গাজর দিয়েও এটা রোধ করতে পারবেন নিচের নিয়ম অনুসরন করুন গাজর একটি পুষ্টিকর সবজি উপাদান। শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও মিনারাল এর একটা সিংহভাগ গাজর একাই পূরণ করার ক্ষমতা রাখে। চুলের যত্নেও গাজর বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারে। তাই বাজার থেকে গাজর কিনে এনে সেটিকে ব্লেন্ডারে পানি, চিনি মিশিয়ে ব্লেন্ড করে নিন। গাজরের যে জুস পাওয়া যাবে, সেটি নিয়মিত পান করুন। প্রতিদিন অন্তত একগ্লাস করে গাজরের রস পান করলেই আপনার পাকা চুলের প্রতিকার পাওয়া শুরু করবেন। শুধু চুল নয়, সেইসাথে আপনার শরীরকে সুস্থ রাখতেও এই গাজরের জুস সাহায্য করবে।

2868 views Answered

Related Questions

Next steps