ভাইয়া আমি নতুন ল্যাপটপ কিনেছি এখন কিছুই বুঝিনা তাই প্রথম থেকে বিস্তারিত ভাবে একটু বলবেন ?
2765 views

1 Answers

আপনি নতুন ল্যাপটপ কিনেছেন তাহলে প্রথম আপনাকে ল্যাপটপ এর ব্যবহারগুলো জানতে হবে ।তানাহলে আপনি আপনার শখের ল্যাপটপ যেকোন সময় নষ্ট করে ফেলতে পারেন।নিচে ল্যাপটপ ব্যবহারের কিছু টিপস দেয়া হল: • কিছু নিয়ম মেনে চললে ল্যাপটপের পারফরমেন্স ভালো হয়। • ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানো না লাগলেও ২/৩ সপ্তাহে মাঝে মাঝে ব্যাটারি থেকে চালাতে হবে, নতুবা ব্যাটারি আয়ু কমে যাবে। • ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে দিন। • মাঝে মাঝে ব্যাটারির কানেক্টর লাইন পরিষ্কার করুন। • ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করুন। • দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন। • হার্ডডিস্ক থেকে মুভি-গান প্লে করুন, কারণ সিডি/ডিভিডি র‌্যাম অনেক বেশি পাওয়ার নেয়। • এয়ার ভেন্টের পথ খোলা রাখুন, সহজে বাতাস চলাচল করে এমনভাবে ল্যাপটপ পজিশনিং করুন, সরাসরি সূর্যের আলোতে রাখবেন না। • শাট ডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ করুন। • ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন। • হার্ডডিস্ক ও সিপিইউ-এর মেইনটেন্যান্সে কোনো কাজ করবেন না। • অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন। • মাঝে মাঝে মেমোরি ক্লিনের জন্য Ram Cleaner, Ram Optimi“er, Mem Monster, Free Up Ram, Super Ram নিয়মমাফিক ডিফ্রাগমেন্ট করুন। • আপাতত দরকার নেই এমন প্রোগ্রাম আনইনস্টল করুন। ধন্যবাদ। তথ্যসূত্র:http://www.techtunes.com.bd/tips-and-tricks/tune-id/253859

2765 views

Related Questions