রাশিফল কি বিশ্বাস যোগ্য কোরআন ও হাদীস এ সম্পর্কে কি বলে?
3 Answers
ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন।
কাবীসা ইবনুল মুখারিক রো) থেকে বণিত। তিনি বলেন, আমি রাসূল (সা) কে বলতে শুনেছি: ‘ইয়াফাহ’ অর্থাৎ রেখা টেনে, ‘ তাইরাহ’ অর্থাৎ কোন কিছু দেখে এবং ‘তারক’ অর্থাৎ পাখি হাঁকিয়ে শুভাশভ নির্ণয় আল্লাহ দ্রোহিতা মূলক কাজ।
এটা এক ধরনের শিরক। কারণ আল্লাহ স্পষ্ট করে বলেছেনঃ
“অদৃশ্যের কুঞ্জি তাঁহারই নিকট রহিয়াছে, তিনি ব্যতীত কেহ জানে না।”
[সূরা আন- আনআমঃ ৫৯]
“বল আল্লাহ ব্যতীত আকাশ মন্ডলী ও পৃথিবীতে কেহই অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না।”
[সুরা আন-নামল: ৬৫]
যতই জ্যোতিষ বলুক অথবা যা কিছুই জ্যোতিষশাস্ত্রের বইয়ে থাকুক, কেউ তার রাশিচক্রে প্রদত্ত ভবিষ্যদ্বাণী বিশ্বাস করলে সে সরাসরি কুফরি করে।
কারণ রাসূল (সাঃ) বলেছেন,
”যে একজন ভবিষ্যতদ্রষ্টা গণকের নিকট গেল এবং সে যা বলে তা বিশ্বাস করল, সে যেনো মুহাম্মদের নিকট যা অবতীর্ণ হয়েছিল তা অবিশ্বাস করল।”
[আবু হুরায়রা কর্তৃক বর্নিত এবং আহামাদ ও আবু দাউদ কর্তৃক সংগৃহীত]
উল্লেখ্য যে রাশিফল কক্ষনোই সত্য হয়না, এগুলোর লেখকরা এমন ভাবে কথাগুলো বলেন যে কিছু না কিছু কাকতালীয় ভাবে মিলে যায়। বস্তুত তারা নিজেও নিজেদের বিশ্বাস করেনা।
যেহেতু কোরআন এবং হাদীস দ্বারা রাশিফল স্বীকৃত নয় এবং কোন নবী-রাসূল বা সাহাবায়ে কেরাম রাশিফর বিশ্বাস করতেন না, সেহেতু এটা মানা বা এর উপর বিশ্বাস স্থাপন করা ঠিক নয়। এতে আমাদের ঈমানের উপর আঘাত আনতে পারে। রাশিফল বিশ্বাস করা বা না করা এটা আপনার উপর নির্ভরশীল। আর রাশিফর অনুযায়ী ভাগ্য পরিবর্তন করা যদি সম্ভব পৃথিবীর সবাই তার ভাগ্য জানত এবং উন্নত জীবন যাপন করত যা আদৌ সম্ভব না। যেহেতু আমাদের ভাগ্য আল্লাহতালা নির্ধারণ করে দেন সেহেতু এটা দ্বারা কোন ভাগ্য পরিবর্তন হয় বলে আমার বিশ্বাস নেই, বাকিটা আপনার উপর।
রাশিফল নির্ণয় করা, একে বিশ্বাস করা এবং এর প্রভাব বিশ্বাস করা হারাম ও শিরক। (মুসলিম শরীফ ১ম খণ্ড, বেহেশতী জেওর) ar “আল্লাহ্ ও তাঁর রাসুল কোন বিষয়ের নির্দেশ কিংবা ফায়সালা করে দিলে কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীরা সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত গ্রহণের কোন অধিকার নেই। আর যে, কেউ আল্লাহ্ ও তাঁর রাসুলের আদেশ অমান্য (নাফরমানী) করবে সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হবে।” (সূরা আহ্যাব, ৩৩ : আয়াত ৩৬)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy