আমার ছেলেকে নিয়ত করেছি মাদ্রাসায় পড়াব কিন্তু এখন স্কুলে পড়াতে চাই?

আমার ছেলে সন্তান হওয়ার পরে আমি নিয়ত করেছি সন্তানকে মাদ্রাসায় পড়াব, কিন্তু এখন আমার মন বলছে যে ছেলে কে স্কুলে পড়াব, এবং পাসাপাসি তাকে কোরআন ও শিক্ষা দিব, সেই ক্ষেত্রে আমার নিয়ত চেঞ্জ করা কি উচিৎ হবে? বা আমার কি করা উচিৎ ,জানতে চাই?
2728 views

1 Answers

শিশু সন্তানের জন্য কোনটা ভাল হবে সেটা নির্ধারন করবে তার অভিবাবক। আপনি যদি মনে করেন স্কুলে পড়ালে তার ভবিষ্যত ভাল তাহলে সেটাই করুন। ভাল কিছুর জন্য প্রয়োজনে নিয়ত পরিবর্তন করলে সমস্যার কিছু নেই আর সুশিক্ষাই বড় কথা সেটা যে প্রতিষ্ঠানেই হোক।

2728 views Answered

Related Questions

Next steps