গায়ের রং উজ্জ্বল করার ঘোরয়া উপায় কী?

আমার রং বেশ কালো অনেক কিছু করেছি কিন্তু কিছুই হয়নি তাই ত্বক উজ্জ্বল হবার উপায় বলুন
3343 views

4 Answers

1 চামচ কাচা হলুদ কুচি 1 গ্লাস দুধের সাথে ফুটিয়ে হলুদটুকু ছেকে শুধু দুধটা নিয়মিত পান করুন ভাল ফল পাবেন।

3343 views Answered

গোসলের পানিতে জিরে ভিজিয়ে রেখে তা ব্যবহার করুন। এটির ব্যবহারে মাত্র ১০ দিনেই ত্বকের জেল্লা না ফিরলেও দারুণ কাজ দেবে। জিরে বেঁটে নিয়ে তাতে দুধ মিশিয়ে মিশ্রণ তৈরি করেও লাগাতে পারেন। ত্বকের রং ফেরাতে দারুণ কাজ দেবে।এভাবে আপনি সাত দিনই নিজের ত্বককে ফর্সা ও উজ্জ্বল করে তুলতে পারেন সহজেই।

3343 views Answered

সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ আর একটু আখের গুড় মিশিয়ে খেয়ে দেখতে পারেন। পেট পরিষ্কার রাখতে সাহায্য করার পাশাপাশি বলে এই ঘরোয়া টোটকাটি শরীরের রঙ উজ্জ্বল করতেও সাহায্য করে।

3343 views Answered

শুধু দুধের সাথে নয়, বাহ্যিক রূপচর্চাতেও হলুদ আপনার রঙ পরিষ্কার করতে সহায়তা করবে। বিশেষ করে কালচে ছোপ দূর করতে এই পদ্ধতি খুব কার্যকর। উপকরণ দুধ ৩ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, এবং কাঁচা হলুদ বাটা ১ চা চামচ কীভাবে ব্যবহার করবেন? -দুধ, লেবুর রস ও হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রন বা পেস্ট তৈরি করুন। সারা মুখে এই পেস্ট ভালভাবে লাগিয়ে প্যাকটি শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। গরম পানিতে মুখ ধোবেন না এবং অন্তত ১২ ঘণ্টা রোদে যাবেন না।

3343 views Answered

Related Questions

Next steps