বিস্তারিত জানতে চাই। সেই সাথে ওয়েব লিংক দিতে হবে।
2949 views

1 Answers

পিএইচপি অফলাইনে রান করার উপায়: পিএইচপির কোন ফাংশন বা বিল্ট-ইন ক্লাস সম্পর্কে জানার জন্য সবচেয়ে ভাল এবং নির্ভরযোগ্য উপায় হচ্ছে পিএইচপি ম্যানুয়াল। অনলাইনে php.net/manual/en ঠিকানায় সার্চ কিংবা ইনডেক্স সুবিধা ব্যবহার করতে সহজেই প্রয়োজনীয় তথ্যাদি খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু বিপত্তিটা দেখা দেয় যদি কোন কারণে আপনি ইন্টারনেটের আওতার বাইরে থাকেন (যেমন; সাময়িক বিচ্ছিন্নতা, নেটওয়ার্কের বাইরে থাকা, ইন্টারনেট প্যাকেজ ফুরিয়ে যাওয়া ইত্যাদি) তখন স্বাভাবিকভাবেই পিএইচপি ম্যানুয়াল আপনি ব্যবহার করতে পারছেন না। এই সমস্যার সমাধান করতে পারে পিএইচপি ম্যানুয়ালের অফলাইন ভার্সন। এটি মূলত অনলাইন ভার্সনেরই একটি অফলাইন ডাম্প যা নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত আপডেট হয়। অফলাইন ভার্সন ডাউনলোড করতে পারবেন এই ঠিকানা থেকে: http://www.php.net/download-docs.php ব্যক্তিগত পর্যবেক্ষণ: পিএইচপি ম্যানুয়ালের বেশ কয়েকটি ভার্সন পাওয়া যায়। সাধারণ HTML সংস্করণের চাইতে CHM সংস্করণটি থেকে কাজ করতে সুবিধা বেশি। এতে সার্চ এবং ইনডেক্স উভয় প্রক্রিয়ায় কাঙ্খিত বিষয়বস্তু দ্রুত এবং সহজে খুঁজে পাওয়া যায়। উইন্ডোজে CHM রিডার বিল্ট-ইন ভাবেই থাকে। লিনাক্সের জন্য ChmSee নামে একটি চমৎকার CHM রিডার রয়েছে যা সফটওয়্যার সেন্টার বা apt থেকে সহজেই ইন্সটল করে নেয়া যাবে। ব্যক্তিগতভাবে CHM এর HTML Help file (with user notes) সংস্করণটিই আমার কাছে সবচেয়ে বেশি কার্যকর মনে হয়েছে।তথ্যসূত্র:http://forum.amaderprojukti.com/viewtopic.php?t=7159

2949 views

Related Questions