পৃথিবীতে সর্বপ্রথম ধর্ম কোনটি?

যদি ইসলাম হয় তাহলে অন্য সকল ধর্ম কিভাবে সৃষ্টি হয়েছে? প্রত্যেক ধর্মের লোকেরাই বলে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম।
14276 views

3 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

পৃথিবী যখন শুরু হয়েছে তখন একমাত্র মানুষ ছিল হযরত আদম আ: আর তিনি ছিলেন ইসলাম ধর্মের নবী। পৃথিবী টা শুরুই হয় ইসলাম দিয়ে পরবর্তী তে ইসলাম থেকেই শয়তানের প্ররোচনায় পরে মানুষ নানা কাজ করে, স্বয়ং আদম আ: এর ছেলেও একটা বিপথে চলে যায়।এভাবেই শয়তান মানুষকে বিভ্রান্ত করে নানা দেব দেবীর পূজা করতে শেখায় এবং নানা ধর্মের সৃষ্টি হয়। কিন্তু আদি ধর্ম এবং আল্লাহর নিকট মনোনিত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম।

14276 views Answered

পৃথিবীর সর্বপ্রথম ধর্ম অবশ্যই ইসলাম। কারন, পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম (আ:), যিনি আল্লাহর একজন নবী ছিলেন।

পৃথিবীতে যখন মানুষের সংখ্যা বাড়তে থাকে, তখন মানুষ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। উপযুক্ত পথপ্রদর্শকের অভাবে এবং নানা প্রতিকুল পরিবেশে মানুষ তার আদিম শিক্ষা ভুলে যেতে শুরু করে। প্রাকৃতিক শক্তিকেই তার কাছে বড় মনে হতে থাকে। কারো কাছে সূর্য, কারো কাছে আগুন, কারো কাছে বিভিন্ন জীব-জন্তু আবার কেউ বা নিজেরাই তার দেবতাকে আকার দেয়া শুরু করে।  মানুষ যখনই অসহায় হয়ে পড়েছে, নিরাকার সৃ্ষ্টিকর্তার কথা ভুলে পার্থিব বিভিন্ন বস্তুকে দেবতা/সৃষ্টিকর্তা মনে করে উপাসনা করেছে বা সাহায্য প্রার্থনা করেছে। এ থেকে নিজেদের মধ্যে সৃষ্টি করেছে নানা নিয়ম ও আচার-অনুষ্ঠানের। আর সেখান থেকেই বিভিন্ন ধর্মের সৃষ্টি। 

এছাড়া আল্লাহপাক কোরআন নাযিলের আগেও আরো কয়েকটি ধর্মগ্রন্থ পৃথিবীতে পাঁঠিয়েছেন, যেগুলিরও মূলমন্ত্র ছিল ইসলাম। যেগুলি কোরআন নাযিলের সাথে সাথে পূর্বের সকল গ্রন্থ বাতিল করেছেন। কিন্তু কিছু কিছু মানুষ এখনও সেই সকল ধর্মের মাঝে নিজেদের মতবাদ ঢুকিয়ে সেগুলি ধরে রেখেছে।

তবে একটি কথা আমাদের পরিষ্কারভাবে বিশ্বাস করতে হবে। ইসলামই আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম।

14276 views Answered

আসলে আদম (আ:) কে সব ধর্মের লোকেরা তাদের ধর্মের মনে করেন। যেমন আমরা আদম (আঃ) কে ইসলামের প্রথম নবী হিসাবে দাবী করি তেমনি খ্রিস্টানরা এডাম নামে তাকেই দাবী করে তেমনি ভাবে হিন্দুরাও দাবি করে। এটা একটা জটিল প্রশ্ন, তবে মুসলমান হিসাবে আমার উত্তর ইসলাম ধর্মই প্রথম ধর্ম।

14276 views Answered

Related Questions

Next steps