অল্প বয়সে চুল পাকলে কীভাবে সমাধান পাওয়া যাবে?
2 Answers
চুলের যত্ন নিতে হবে। আজেবাজে কোনো প্রসাধনী চুলে ব্যবহার করা যাবে না।শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার ব্যবহার করবেন।কারণ অনেক সময় খুসকি থেকে চুল সাদা হয়। লেবুর রস বা পেয়াজের রস স্কালপে লাগান এবং আধা ঘন্টা পরে ধুয়ে ফেলুন।হেনা ডিমের কুসুম টক দই একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে মাথায় লাগান। বেশি রোদে যাবেন না। পর্যাপ্ত ঘুমাবেন।
*.অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা করবেন না *.অতিরিক্ত চা-কফি-ড্রিংক্স খাবেন না।*.বেশি তেলযুক্ত খাবার খাবেন না। বেশী মশলাযুক্ত খাবার খাবেন না। *.বেশী টক বা এসিডিক খাবার খাবেন না। এগুলো খাবেনঃ আটার রুটি, সিরিয়াল, মাংস সব ধরনের, সয়া, গাঢ় সবুজ সবজি, হলুদ ফলমূল, সবুজ শাক, কলা, টমেটো, ফুলকপি, গরু- খাশির কলিজা-ফেশকা, দই, পাউরুটি, কাজু-পেস্তা আর কাঠ বাদাম, ডিম, চিংড়ি মাছ, গাজর। এই প্যাকগুলো দিতে পারেনঃ *.শুকনো আমলকি নারিকেল তেলে ডুবিয়ে সিদ্ধ করে তেলটা কালো করে সেটা ভালো করে ঘষে ঘষে মাথায় দেবেন। *.নারিকেল তেল আর লেবুর রস মিশিয়ে মাথায় দিতে পারেন। *.এক চা চামচ লবন এক কাপ ১৫ মিনিট জ্বাল দেয়া কালো চা-এর সাথে মিশিয়ে সেটা মাথায় ম্যাসাজ করতে হবে। *.দুই চামচ মেহেদি, এক চামচ দই, এক চামচ মেথি গুড়া, তিন চামচ কফি, ২ চামচ পুদিনার রস, ৩ চামচ মিন্ট রস একসাথে মেখে মাথায় মেখে ৩ ঘন্টা পর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy