আমি কিছু সৃজনশীল ধাঁধাঁ পেতে পারি?

আমি কিছু সৃজনশীল ধাঁধা পেতে আগ্রহী.যেমন- 1. পাঁচ ভাই মিলে একটা পেট্রল পাম্প এর দোকান দিল.কিন্তু একটা কাস্টমার ও পেল না.কেন ? উত্তর :দোতলা বিল্ডিং এর উপর তলায় পাম্প দেয়. 2.এবার তারা একই জায়গায় রেস্টুরেন্ট দেয় .এবার ও কাস্টমার পেল না .কেন?উত্তর :আগের সাইনবোর্ডে টা খোলেনি. 3.এবার তারা একটা সি এন জি কিনে. কিন্তু যাত্রী পেল না.কেন ?উত্তর :তিন জন পেছনে দুজন সামনে বসে যাত্রী খুঁজছিল. 4.তাদের সি এন জি নষ্ট হয়ে যায় .সবাই মিলে ধাক্কা দিল কিন্তু সি এন জি নড়লে না .কেন ? উত্তর :তিন জন পেছনে ও দুজন সামনে থেকে ধাক্কা দেয় .
2973 views

3 Answers

পরীক্ষাটির জন্যে প্রথমেই নিচের প্রশ্নগুলোর উত্তর দিন (উত্তরগুলো আগে দেখবেন না) ১. জনির মার তিন সন্তান। প্রথম জন এপ্রিল, দ্বিতীয়জন মে। তাহলে তৃতীয় জনের নাম কি? ২. মাংসের দোকানের একজন কর্মচারীর উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি এবং সে ১৩ সাইজের স্নিকার পায়ে দেয়। সে কি ওজন করে? ৩. মাউন্ট এভারেস্ট আবিস্কারের পূর্বে পৃথিবীর সবচেয়ে বড় পর্বত কোনটি ছিল? ৪. একটা ২ ফুট বাই ৩ ফুট বাই ৪ ফুট খালি গর্তে কতটুকু ময়লা আছে? ৫. ইংরেজি কোন শব্দটি সবসময় ভুল ভাবে করা হয়? ৬. বিলির জন্ম ডিসেম্বরের ২৮ তারিখ কিন্তু তার জন্মদিন সবসময় গরম কালে হয়, এতা কীভাবে সম্ভব? ৭. ব্রিটিশ কলোম্বিয়া আপনি কাঠের পা নিয়ে কারও ছবি তুলতে পারবেন না, কেনো? ৮. একটি রেসে আপনি যদি ২য় স্থানের মানুষটিকে অতিক্রম করেন তাহলে আপনি এখন কততম? ৯. কোনটি সঠিক? ডিমের কুসুম সাদা নাকি ডিমের কুসুমগুলো সাদা? ১০. একজন কৃষকের একটি ক্ষেতে ৫টি খরের গাঁদা রয়েছে এবং অন্ন একটি ক্ষেতে ৪টি রয়েছে। যদি সে সবগুলো খরের গাঁদা একটি ক্ষেতে আনে তাহলে তার মোট কয়টি খরের হবে? উত্তর ১. জনি। ২. মাংস। ৩. মাউন্ট এভারেস্ট। ৪. খালি গর্তে কোনো ময়লা নেই। ৫. ভুল। ৬. বিলি দক্ষিন গোলার্ধে থাকে। ৭. ছবি তোলার জন্যে কেমেরা লাগে কাঠের পা দিয়ে ছবি তুলা যায় না। ৮. আপনি ২য় তম। ৯. কোনটাই না, কারন কুসুম হলুদ রঙের। ১০ একটি, কারন সবগুলো খরের গাঁদা মিলিয়ে ফেললে একটাই হয়ে যাবে।

2973 views Answered

১.শিকড় ছাড়া গাছটি,ফল ধরে ১২টু পাকলে হয় ১টি বলুনতো জিনিস টা কি? -উত্তর >বছর ২.কোথায় অনেক মানুষ আছে,তবুও অনেক বেশি একা মনে হয়? -উত্তর > লাশঘরে ৩.সে কে যে বধির, বাক-শক্তিহীন,অন্ধ, কিন্তু সবসময় সত্য বলে? -উত্তর >বই

2973 views Answered

# বন থেকে বাহির হয় ওঝা পাছায় লাঠি মাথায় বোঝা। এইটা কি? — আনারস # এক বেটির নাম পার্বতি, নাচতে নাচতে গর্ভবতী। এইটা কি? — নাটাই সুতা # এক গাছে তিন তরকারী বলতে পারে কোন বেপারী। এইটা কি? — কলাগাছ # – জল নয়, বৃষ্টি ও নয় কিন্তু ভিজে সারা, বাড়ীঘর ডুবল-ডুবল পাহাড়েরও চূড়া। এইটা কি? — কুয়াশা # – বিশাল তেলেসমতি, জোড়া দিলে ছোট হয়, কাটলে হয় বড়। এইটা কি? — পুকুর

2973 views Answered

Related Questions

Next steps