প্রাইভেট ভার্সিটি এর এক্সাম সম্পর্কে?
2 Answers
ব্যাপারটি ভার্সিটি এবং শিক্ষকের উপর নির্ভর করে এবং ক্ষেত্র বিশেষে পরিবর্তিত হয়। আপনি আপনার ভার্সিটির সিনিয়রদের সাথে কথা বলতে পারেন। কারন, তারাই সঠিক ধারণাটি দিতে পারবে। এবং তারা যে সমস্যাগুলি মোকাবেলা করে এসেছেন, সে সম্পর্কেও আপনাকে জানাতে পারবে। এছাড়া ক্লাসে গ্রুপ ষ্ট্যাডি করতে পারেন। ভাল রেজাল্ট করার জন্য গ্রুপ ষ্ট্যাডির বিকল্প নেই। আর সবাই একসাথে বসে পড়ার মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা করলে সেই সম্পর্কে ভাল ধারণা হবে এবং প্রশ্নের গঠন সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে।
সাধারণত প্রাইভেট ভার্সিটির মিড পরীক্ষা/ফাইনাল পরীক্ষা যেটাই হোক না কেনো এগুলোর প্রশ্ন ক্লাশে যা পড়ানো হয় তার উপরেই করা হয় । আপনার যে ক্লাসমেট সবথেকে বেশি ক্লাস করেছে তার থেকে ক্লাস নোট নিয়ে সেগুলো পরুন ৯০% প্রশ্ন কমন থাকবে । অনেক শিক্ষক বলে দেয় কোন অধ্যায় থেকে কত মার্ক আসতে পারে ,তাই যে সবগুলো (ম্যাক্সিমাম) ক্লাস করেছে তার সহযোগিতা নিন এবং জিজ্ঞেস করুন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ । তবে এতটুকু নিশ্চয়তা রাখুন যে টপিকগুলো নিয়ে ক্লাসে আলোচনা হয় নি সেগুলো থেকে প্রশ্ন আসবে না । তাই ক্লাস নোটের উপর গুরুত্ব দিন । প্রশ্নের প্যাটার্ন শিক্ষক ক্লাসে দিয়ে থাকেন তাই কারো কাছ ঠেকে পড়োষ্ণেড় প্যাটার্ন সংগ্রহ করে নিন । বি.দ্রঃ প্রতি বিষয়ের প্রশ্ন উক্ত বিষয়ের শিক্ষক করে থাকেন ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy