2 Answers

ল্যান্ডফোনের সংযোগ পেতে প্রথমেই বিটিসিএলের আবেদন ফরম সংগ্রহ করতে হবে। বিভাগীয় প্রকৌশলীর দপ্তর থেকে পাওয়া যায় এই আবেদন পত্র। ইন্টারনেট (http://www.btcl.gov.bd) থেকেও ফরম সংগ্রহ করা যায়। এটি পূরণ করে জমা দিতে হবে বিটিসিএলের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রকৌশলী বরাবর। ফরমের সঙ্গে জমা দিতে হয় আবেদনকারীর চার কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স/ ড্রাইভিং লাইসেন্স/ কর্মস্থলের পরিচয়পত্র এর ফটোকপি টাকার পরিমাণ ও জমা দেওয়ার স্থান নির্ভূলভাবে পূরণকৃত ফরম বিভাগীয় প্রকৌশলী বরাবর জমা দিলে আবেদনকারীকে ডিমান্ড নোটের তিনটি কপি দেওয়া হয়। এই তিনটি কপির তথ্যাদি পূরণ করে ২০০০ টাকা সহ বেসিক ব্যাংকে জমা দিতে হয়। এই দুইহাজার টাকার এক হাজার টাকা সংযোগ ফি ও এক হাজার টাকা জামানত হিসেবে জমা রাখা হয়। ব্যাংক একটি ডিমান্ড নোট রেখে বাকি দুটি ডিমান্ড নোট ফেরত দেয়। সংযোগ প্রক্রিয়া দুটি ডিমান্ড নোটের একটি আবেদনকারীকে নিজের কাছে রেখে অপরটি বিভাগীয় প্রকৌশলীর দপ্তরে জমা দিতে হয়। জমা দেওয়ার এক থেকে সাত দিনের মধ্যে বাসায় টেলিফোনের সংযোগ দেওয়া হয়।

2709 views

যেই একচেঞ্জের অধীনে আপনি আছেন তাদের কাছে আবেদন পত্র, ডিমান্ড নোট, জমির দলিল, বিদ্যুৎ বিল ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সহ জমা দিলে খুব সহজেই সংযোগ পেয়ে যাবেন। ডিমান্ড নোটের পরিমান নির্ভর করে স্থানের উপর। নীচের লিংক থেকে ফরম ডাউনলোড সহ বিস্তারিত জেনে নিনঃ http://www.btcl.gov.bd/en/191/form

2709 views

Related Questions

Bulk sms কীঁ?
1 Answers 2872 Views