আমার উত্তর অনুমোদন দেওয়া হচ্ছে না কেন?

আমি উত্তর দিলে লেখা আসে পরে দেখে অনুমোদন দেওয়া হবে।নিজে লিখে উত্তর দিলেও, কপি করে উত্তর দিলেও।
2840 views

1 Answers

বিস্ময়ে কোন প্রশ্নে উত্তর প্রদান করা হলে উত্তরটি অনুমোদনের জন্য বিস্ময়ের মডারেটরগণের নিকট জমা হয়। মডারেটরগণ কয়েকটি বিষয়ের উপর ভিক্তি করে একটি উত্তর অনুমোদন দিয়ে থাকেন। ১. উত্তরটি সঠিক কিনা। ২. উত্তরটি প্রশ্নের সাথে সংগতিপূর্ণ কিনা। ৩. উত্তরে প্রায় সকল বানান সঠিক আছে কিনা। ৪. একই উত্তর আগেই প্রদান করা হয়েছে কিনা। ৫. উত্তরটি হুবহু কোথাও থেকে কপি করা হয়েছে কিনা। হয়ে থাকলে তার রেফারেন্স দেওয়া আছে কিনা। ৬. উত্তরটি যথেষ্ট মানসন্মত কিনা। উপরোক্ত বিষয়গুলিতে আপনার উত্তরটি যদি পাস করে, তবে অবশ্যই অবশ্যই অনুমোদন পাবে। এর পরেও যদি আপনার মনে কোন সংশয় থাকে তবে আপনার উত্তর দেওয়া প্রশ্নটির লিংক (url) দিয়ে নিচের লিংকে একটি অভিযোগ করুন। আপনি অবশ্যই অভিযোগের জবাব পাবেন। https://www.bissoy.com/feedback পরিশেষে: বিস্ময় উত্তরের মানে বিশ্বাসী, সংখ্যায় নয়।

2840 views Answered

Related Questions

Next steps