3 Answers
ঘন ঘন প্রস্রাব মূলত ডায়েবেটিস এর লক্ষন। আরো কয়েকটা কারণে ঘন ঘন প্রস্রাব হতে পারে। যেমন শরীর চড়া হওয়া, পানি বেশি খাওয়া বা কম খাওয়া। বেশি পানি খেলে বেশি প্রস্রাব হয়। আবার পানি কম খেলেও ঘন ঘন প্রস্রাব হয়। কথাটা অদ্ভুত শোনালেও কিন্তু সত্য। আপনি কয়েকদিন যদি পানি কম খান তো খেয়াল করবেন, আপনার প্রস্রাব হলুদ হলুদ হবে, প্রস্রাব একবারে অনেক পরিমাণে নির্গত না হয়ে বারে বারে প্রস্রাবের বেগ পাবে এবং প্রস্রাবে জ্বালাপোড়া করবে। এক্ষেত্রে একটু বেশি পানি খেলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কপিরাইট।
অনেক সময় ঘন ঘন প্রস্রাবের মূল কারণ হলো শুধু অধিক বা অস্বাভাবিক পরিমাণে পানি বা পানীয় গ্রহণ। একে সাইকোজেনিক পলিডিপসিয়া বলা হয়। কিছু ক্ষেত্রে স্বাভাবিক কারণেই বেশি প্রস্রাব হতে পারে। যেমন: অতিমাত্রায় পানীয় বা অ্যালকোহল সেবন, ক্যাফেইনযুক্ত পানীয় গ্রহণ, শীতকালে যখন ঘামের পরিমাণ কমে যায়, গর্ভাবস্থায়, প্রস্রাব বৃদ্ধিকারক ওষুধ সেবন, ১০ হাজার ফুট ওপরে ভ্রমণের সময়, অধিকমাত্রায় ভিটামিন সি ও বি২ গ্রহণ ইত্যাদি। ঘন ঘন বা অধিক প্রস্রাবের কারণ ডায়াবেটিস ছাড়া অন্য যেসব কারণে ঘন ঘন প্রস্রাব হয়, তা হলো: মূত্রনালি বা মূত্রথলির সংক্রমণ। গর্ভকালীন প্রথম ও শেষ দিকে। বয়স্ক পুরুষদের প্রস্টেট গ্রন্থির সমস্যায়। স্ট্রোক ও অন্যান্য স্নায়ুরোগ, মূত্রথলির স্নায়ুবিকলতা, মূত্রথলির ক্যানসার ইত্যাদি। মস্তিষ্কের টিউমার, বিকিরণ, সার্জারি, আঘাত, কিডনি রোগ ইত্যাদি কারণে মূত্র নিয়ন্ত্রক এডিএউচ হরমোনের অভাব বা অকার্যকারিতা দেখা দেয়। থাইরয়েড হরমোন বা করটিসল হরমোনের আধিক্য। রক্তে ক্যালসিয়াম বা পটাশিয়ামের তারতম্য। ঘন ঘন প্রস্রাব বা অধিক পরিমাণ প্রস্রাব কোনো রোগ নয় বরং রোগের উপসর্গমাত্র। এর কারণে শরীরে পানিশূন্যতা, পানির ভারসাম্যহীনতা, লবণের ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে। তাই এ সমস্যায় আক্রান্ত হলে অবশ্যই ডায়াবেটিস বা অন্যান্য সমস্যা আছে কি না, তা পরীক্ষা করে নেওয়া জরুরি।
পস্রাব ঘন ঘন হওয়ার কয়েকটি কারণ আছে। আপনি যদি পানি বেশি বেশি খান তাহলে আপনার পস্রাব বেশি হবে। তাছাডা ডায়বেটিসের কারনেও বারবার পস্রাব হতে পারে।তবে এ সমস্যা হলে আপনার মুত্র ও রক্ত পরীক্ষা করে দেখা উচিত যে আসলে সমস্যাটা কোন জায়গায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy