1 Answers

(১) আল্লাহ তাকে নিজ দু’হাতে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআন কি বলে,,,,???? [[ আল্লাহ বললেন, হে ইবলীস, আমি স্বহস্তে যাকে সৃষ্টি করেছি, তার সম্মুখে সেজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তুমি অহংকার করলে, না তুমি তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন? ]] ( সূরা ছোয়াদঃ৭৫) (২) আল্লাহ নিজে তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। পবিত্র কোরআন কি বলে,,,,?????? [[ যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সম্মুখে সেজদায় নত হয়ে যেয়ো। ]] ( সূরা ছোয়াদঃ৭২) (৩) আল্লাহ তাকে সকল বস্ত্তর নাম শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআন কি বলে,,,????? [[ আর আল্লাহ তা'আলা শিখালেন আদমকে সমস্ত বস্তু-সামগ্রীর নাম। তারপর সে সমস্ত বস্তু-সামগ্রীকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। অতঃপর বললেন, আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও, যদি তোমরা সত্য হয়ে থাক। ( সূরা আল বাক্বারাহঃ৩১) (৪) তাকে সিজদা করার জন্য চজ ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআন কি বলে,,,???? [[ এবং যখন আমি হযরত আদম (আঃ)-কে সেজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, তখনই ইবলীস ব্যতীত সবাই সিজদা করলো। সে (নির্দেশ) পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল। ফলে সে কাফেরদের অন্তর্ভূক্ত হয়ে গেল। ]] (সূরা আল বাক্বারাহঃ৩৪)

2773 views

Related Questions