5 Answers

(১)হালাল অর্থ বৈধ, উপকারী ও কল্যানকর বস্তুসমূহ: মানুষের জন্য যা কিছু উপকারের ও কল্যানকর ঐ সমস্ত কর্ম ও বস্তুকে আল্লাহ পাক মানুষের জন্য হালাল করেছেন।যেমন: নামাজ,রোজা , হজ্জ, যাকাত, পর্দা, গরুর মাংস ইত্যাদি। (২)হারাম অর্থ অবৈধ, ক্ষতিকারক, অকল্যানকর কর্ম ও বস্তুসমূহ: মানুষের জন্য যা কিছু অপকারের বা ক্ষতি কারক ঐ সমস্ত কর্ম বা বস্তকে আল্লাহ পাক হারাম করেছেন। যেমন: শুকরের মাংস মানুষের ক্ষতি কারক, সুদ ,ঘুষ, বেনামাজী , বেপর্দা এবং সকল পাপ কর্ম ইত্যাদি। উদাহরন: হালালের উদাহরন: (১) মুসলমানের গরু খাওয়ার হুকুম আল্লাহ পাক দান করেছেন। কিন্তু উহা যদি আল্লাহুআকবার না বলে এবং মুহাম্মদ সা: এর তরীকায় জবেহ করা না হয় তবে উহা ‍মুসলমানের জন্য হারাম হয়ে যাবে। কারন গরু খাওয়া আল্লাহ পাকের হুকুম আছে কিন্ত মুহাম্মদ সা: এর নুরানী সুন্নত তরীকা না তাকার কারনে উহা হারাম হয়ে যাবে। কিন্দ উহা যদি আল্লাহ পাকের নাম নিয়ে সুন্নত তরীকায় জবেহ করা হয় তখন উহা হালাল হবে। তেমনি শরীয়তের সমস্ত কাজ যখন আল্লাহ পাকের হুকুম ও রাসুল সা: এর তরীকায় পালিত হবে তখন উহা হালাল বা বৈধ বা এবাদতে গন্য হবে নছেৎ নয়। হারামের উদাহরন: (১) আল্লাহ পাক শুকর খাওয়াকে হারাম করেছেন। কিন্ত কেউ যদি শুকরকে সুন্নত নিয়মে জবেহ করে তবুও উহা হালাল হবে না বরং হারাম হবে। এখানে আল্লাহ পাকের হুকুম নেই । মুহাম্মদ সা: এর তরীকা লাগালেও উহা বৈধ বা হালাল বা এবাদতে গন্য হবেনা। তেমনি আল্লাহ পাক যে সমস্ত কাজ বা বস্ত হারাম করেছেন যেমন: শুকর, সুদ , ঘুস, বেপর্দা, হারাম ব্যবসা েইত্যাদি । সককিছুই হারাম হবে।

3503 views Answered

হালালঃ হালাল (আরবি : ﺣﻼﻝ , 'অনুমোদনযোগ্য') মানে হল যে কোনো বস্তুর বা কর্ম যেটা ইসলামী আইন অনুযায়ী ব্যবহার বা নিয়োজিত করা যাবে। হালাল শব্দটি খাদ্য-পানীয়-র সাথে দৈনন্দিন জীবনের সব বিষয়টাও বোঝায় ও মনোনীত করে।[১] এটি ৫টি আহকাম -র মধ্যে ১টি — ফরজ (আবশ্যিক), মুস্তাহাব (প্রস্তাবিত), হালাল (অনুমোদনযোগ্য), মাকরুহ (অপছন্দ), হারাম (নিষিদ্ধ) — ইসলামে মানুষের কর্ম নৈতিকতা নির্ধারণ করে। ইসলাম ধর্মে মুবাহ -ও "অনুমোদনযোগ্য" বা "অনুমোদিত" অর্থ বোঝায়। হারামঃ হারাম ( আরবি: ﺣَﺮَﺍﻡ ḥarām) একটি ইসলামি পরিভাষা। এ দ্বারা নিষিদ্ধ কাজ বোঝানো হয়। মন্দ কাজসমূহের মধ্যে হারামকে সবচেয়ে গুরুতর হিসেবে বিবেচনা করা হয়। যদি কোনো কাজ হারামের মধ্যে পড়ে তবে তা যেকোনো ভালো উদ্দেশ্যেই করা যায় না। তবে ব্যক্তি নিরূপায় হয়ে হারাম কাজ করলে তা পাপ হিসেবে গণ্য হয় না। হারাম বিষয়ে কুরআন ও হাদিসে উল্লেখ রয়েছে। এছাড়া কিছু হারাম বিষয় ইজতিহাদের মাধ্যমে নির্ধারিত হয়। এসকল ক্ষেত্রে বিভিন্ন মাজহাবে নিয়মের পার্থক্য হতে পারে।

3503 views Answered

যে সব ইসলাম ধর্মে পাক পবিএ বলা হয়েছে, তাই হালাল. ইসলামে যে কাজ নিষেদ করেছে সে কাজ করা হারাম..

3503 views Answered

আল্লাহ আমাদের যেসব জিনিস (সেটা খাবার ,উপার্জন,ইসলামী আইন) ইত্যাদি থেকে থেকে দুরে থাকার নির্দেশ দিয়েছে সেগুলো থেকে দুরে থাকাই হালাল এবং আল্লাহর নির্দেশ অমান্য করে সেগুলো ভোগ / উপার্জন করাই হারাম। হালাল /হারাম সম্পর্কে বিস্তারিত দেখুনঃ https://goo.gl/emakDu

3503 views Answered

এক কথায় ইসলামে যে কাজ বা বিষয়গুলোকে সীক্রিতি বা বৈধতা দিয়েছে সেগুলো করা হালাল বলে। আর যেটা নিষিদ্ধ করে দিয়েছে সেগুলো করা হারাম।

3503 views Answered

Related Questions

Next steps