2 Answers
আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া ঘটে- এটা সেরকম ই একটা "ফুড টাবু (কু-সংস্কার)"। এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। জেনে নিন আনারসের সাথে দুধ মিশিয়ে খেলে আপনার বড়জোর কি হতে পারে। আনারস এসিডিক একটা ফল। দুধে আনারস মেশালে দুধ ফেটে যেতে পারে। ফেটে যাওয়া দুধ খেলে আপনার খুব বেশি হলে পেট খারাপ হতে পারে, কিন্তু বিষক্রিয়ার কোন সম্ভাবনা নেই। দুধের সাথে অন্য যে কোন এসিডিক ফল খেলেও আপনি একই সমস্যায় পরতে পারেন। তাছাড়া আপনারা সবাই জানেন যে আমাদের পাকস্থলী এসিডিক। তাই পেট এ যাওয়ার পর দুধ ফাটবেই, সেটা আপনি আনারসের সাথে না খেলেও।
শুধু গ্রাম অঞ্চলেই নয় শহুরে মানুষের মধ্যে-ও এই কথাটি প্রচলিত আছে যে আনারস এবং দুধ একসঙ্গে দুধ একসঙ্গে খাওয়া উচিত নয়। দুধ এবং আনারস এক সাথে খেলে নাকি তা বিষ হয়ে যায় এবং এর ফলে মৃত্যু হতে পারে। আর এর জন্য সকল মায়েরা তাদের সন্তানদের কে এই দুটি একসাথে খাওয়া থেকে সব সময় বিরত রাখেন। এমনকি লেবুও দুধ একসঙ্গে দেওয়া হয় না। এসব ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, অনেক বাড়িতে ও হোটেলে বিভিন্ন ফল দিয়ে যেসব ডেজার্ট তৈরি হয় তাতে মওসুমি ফল হিসেবে আনারস থাকে। মানবদেহ আলাদাভাবে দুধকে ভেঙ্গে যেমন শরীরের প্রয়োজনীয় উপাদনে রূপান্তর করতে পারে, ঠিক একই ভাবে আনারসকে ভেঙ্গে শরীরের শোষনীয় উপাদানে পরিনত করতে পারে। তাই এই দুটো জিনিসকে একসাথে খেলে তা বিষে রূপান্তরিত হবার কোন সম্ভবনা নেই। দুগ্ধজাত খাবার এবং আনারস একসঙ্গে আহারে যদি অসুবিধা না হয় তাহলে দুধ ও আনারস একসঙ্গে খেলে সমস্যা হওয়ার কথা নয়। প্রকৃতপক্ষে এটি এক ধরনের কুসংস্কার। তো এখন বুঝতে পেরেছেন তো। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy