1 Answers
ডায়াবেটিস এর লক্ষণ # বেশি প্রস্রাব হওয়া # রাতে ঘুম ভেঙে প্রস্রাবের প্রবণতা # খুব বেশি পিপাসা লাগা # বেশি বেশি ক্ষুধা পাওয়া # যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া # ক্লান্তি ও দুবর্লতা বোধ করা # ক্ষত শুকাতে বিলম্ব হওয়া # খোস-পাঁচড়া, ফোঁড়া প্রভৃতি চর্মরোগ দেখা দেয়া # যৌনাঙ্গে চুলকানি # চোখে কম দেখা # মাথা ঘোরা # কোন কাজে উৎসাহ না পাওয়া # বার্ধক্য ছাড়াই যৌনক্ষমতা ক্রমেই কমে যাওয়া। এর চিকিৎসাকে তিন ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ, দুই ব্যায়াম এবং তিন ওষুধ। যাঁরা প্রাথমিক পর্যায়ে আছেন, তাঁদের খাদ্য নিয়ন্ত্রণ এবং ব্যায়াম করলে এই রোগ ভালো হয়ে যেতে পারে। আর ব্যায়ামের মধ্যে রয়েছে দ্রুত হাঁটা। অন্তত ১৫০ মিনিট প্রতি সপ্তাহে হাঁটতে হবে। সেটি ২০ মিনিট করে প্রতিদিন বা ৩০ মিনিট করে পাঁচ দিন হতে পারে। তবে একদিনের বেশি বন্ধ করা যাবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy