টিবওয়েলের পানি শিতকালে কেন গরম বের হয়?

টিবওয়েলের পানি শিতকালে কেন গরম বের হয়? এটা আমার মনে আনেক দিন আগের থেকেই প্রশ্ন জাগছে। তবে এখনো কোন উত্তর খুজে পাইনি। যদি এর ভালো কোন উত্তর থাকে তাহলে অবশ্যই জানাবেন।
2602 views

2 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

আসলে পানি গরম হয় না বরং তখন বায়ুমন্ডলের তাপমাত্রা অনেক কম থাকে বলে ওই আগের তাপমাত্রার পানিকেই গরম মনে হয়। যেমন জ্বর আসলে স্বাভাবিক তাপমাত্রাকে অনেক কম মনে হয় এবং শীত অনুভূত । ভূপৃষ্ঠের আস্তরন ভেদ করে বায়ুমন্ডলের তাপমাত্রা ভূগর্ভে পৌঁছাতে পারে না বলে এরকম হয়।

2602 views Answered

টিউবওয়েলের মাধ্যমে যে পানি ওঠানো হয় তা খুব বেশি গভীরের নয়, মাত্র কয়েক'শ মিটার নিচ থেকে। এ জন্য নলকূপের পানিকে বলা হয় সারফেস ওয়াটার বা ভূপৃষ্ঠীয় পানি । বেশি গভীর থেকে পানি ওঠানো হলে তাকে বলা হয় গ্রাউন্ড ওয়াটার । কখনো কখনো সারফেস ওয়াটার বলতে কেবল নদী, সাগর, পুকুর ইত্যাদির পানি বোঝায়। এলাকাভিত্তিক এই গ্রাউন্ড ওয়াটার বা ভূপৃষ্ঠীয় পানির একটি নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে (১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস) । শীতের সময় নলকূপ থেকে যে পানি পাওয়াযায়, তা অনেকটা গরম। কারণ শীতের সময় বায়ুমণ্ডলের তাপমাত্রা থাকে কম (১০ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস)। তখন বায়ুমণ্ডলের তাপমাত্রার চেয়ে নলকূপের পানি গরম বলে মনে হয়। আবার গরমের সময় বায়ুমণ্ডলের তাপমাত্রা একটু বেশি। এ সময় নলকূপের পানির তাপমাত্রা অপেক্ষাকৃত কম হওয়ায় নলকূপের পানি ঠাণ্ডা বলে মনে হয়। সুতরাং বুঝতেই পারছেন, কতটা ঠাণ্ডা বা কতটা গরম হবে তা নির্ভর করবে ওই সময়ে বায়ুমণ্ডলের তাপমাত্রা কত কম বা কত বেশি এর ওপর। এ ব্যাপারটি ভালোভাবে উপলব্ধি করা যায় নিরক্ষীয় অঞ্চলে। মেরু এলাকায় তাপমাত্রা কম থাকে বলে ব্যাপারটা সব সময় ঘটে না।

2602 views Answered

Related Questions

Next steps