3 Answers

সুস্থ থাকতে নিয়মিত গোসলের বিকল্প নেই। গরমকাল কি শীতকাল, প্রত্যেকেরই উচিত নিয়মিত গোসল করা। স্বাস্থ্যগত বা ধর্মীয়, যেদিকেই চিন্তা করেন, নিয়মিত গোসল অপরিহার্য। নিয়মিত গোসলের উপকারিতাঃ ১. মৃত কোষ দূর করতে সাহায্য করে ২. শরীরের বাড়তি মেদ কমাতে সাহায্য করে ৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ৪. ক্লান্তি দূর করতে সাহায্য করে ৫. চর্মজাতীয় রোগ থেকে দূরে থাকতে সাহায্য করে ৬. ধর্মীয় দিক বিবেচনায় পবিত্র থাকতে সাহায্য করে নিয়মিত গোসল না করলে যে যে ক্ষতি হতে পারে: ১. শরীরে মৃত কোষের পরিমার বেড়ে যেতে পারে। ফরে নানা ধরনের চর্মরোগ দেখা দিতে পারে। ২. শরীরে ক্ষতিকারক সাদা চর্বি জমে যেতে পারে ৩. শরীরে সবসময় ক্লান্তিভাব ভর করবে ৪. শরীর অপবিত্র থাকবে

3467 views Answered

নিয়মিত গোসলের উপকারিতাঃ ১। মৃত কোষ দূর করতেঃ নিয়মিত গোসল করলে আমাদের শরীরে যে সকল মৃত কোষ থাকে তা দূর হয়। শরীরে রক্ত চলাচল বেড়ে যায় অনেকটা ফলে স্কিনটোন এবং ত্বকের সতেজ ভাব অটুট থাকে দীর্ঘদিন। সারাদিনের কাজ শেষে তাই একটি গোসল কিন্তু মাস্ট। সতেজও লাগবে নিজের সুস্থতাও নিশ্চিত হবে। ২। শরীরের বাড়তি মেদ কমাতেঃ আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমাদের শরীরে দুই ধরনের চর্বি রয়েছে। সাদা চর্বি এবং বাদামী চর্বি। সাদা চর্বিগুলো আমাদের শরীরের বাড়তি মেদের সৃষ্টি করে আর বাদামী চর্বি আমাদের শরীরের থেকে আমাদের শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। আপনি জেনে খুশি হবেন যে নিয়মিত গোসল করলে শরীরে অবস্থিত বাদামি চর্বি গুলি ক্ষতিকারক সাদা চর্বি গুলিকে গলিয়ে ফেলে, যা আপনার শরীরের বাড়তি মেদ কমাতে খুবি কার্যকরি। ৩। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিঃ নিয়মিত গোসল করার ফলে শরীলে জমে থাকা ধূলা ময়লা পরিস্কার হয়ে যায়, যার ফলে শরীরে রক্ত চলাচলের পথ সহজ হয় এবং দেহের রেগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া নিয়মিত গোসলের ফলে দেহের মেটাবলিক এর হার বৃদ্ধি পায়। এই হার বৃদ্ধির ফলে, দেহের পরিপাকক্রিয়া সতেজ হয়। একই সাথে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ভাইরাস বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা জন্ম নেয়। ৪। ক্লান্তি দূর করতেঃ কর্মব্যস্ত মানুষ ক্লান্ত হবে এটাই স্বাভাবিক। আপনি অফিসে যাওয়ার পূর্বে যদি গোসলকরে যান তবে নিজেকে অনেক ফ্রেস মনে হবে। আর কাজ শেষে ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরবেন তখন গোসল করে নিলে আপনার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে এবং নিজেকে অনেক সতেজ মনে হবে। তো, যতই আলসেমী লাগুক না কেন, এখন থেকে নিয়মিত গোসল যেন কোন ভাবেই মিস না হয়। শুধু মনে রাখবেন, গোসল মিস তো অনেক কিছুই মিস!

3467 views Answered

আপনি যদি নিয়মিত গোসল করুন তাহলে আপনার শরীরে কোন রোগজীবাণু বাসা বাধতে পারবে না।ফলে শরির সুস্হ্য থাকবে। আর নিয়মিত গোসল না করলে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়ায় আক্রমন করতে পারে তাতে শারিরিক সমস্যার দেখা দিতে পারে।

3467 views Answered

Related Questions

Next steps