1 Answers

কড লিভার অয়েল একটি সম্পূরক পুষ্টি উপাদান যা কড মাছের যকৃত থেকে আহরণ করা হয়। অধিকাংশ মাছের তেলের ন্যায় কড লিভার অয়েলেও ওমেগা-৩ ফ্যাটি এসিড:আইকোসেপেন্টিনোয়িক এসিড (EPA) এবং ডোকোসেহেক্সানোয়িক এসিড (DHA) রয়েছে। কড লিভার অয়েলে বিদ্যমান প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন ডি -এর জন্যে মানুষ দীর্ঘকালধরে এটি গ্রহণ করছে। সাধারণত শিশুদের ভিটাভিন ডি-এর অভাব প্রতিরোধে ক্যাপসুল বা সিরাপ আকারে কড লিভার অয়েল খাওয়ানো হয়। এছাড়া ভিটামিন এ এবং ভিটামিন ডি স্বল্পতাজনিত সমস্যাজনিত কারণে কড লিভার অয়েল বহুল পরিমাণে ব্যবহৃত হয়।

3467 views

Related Questions