গলায় টনছিল বাড়লে কি করনীয়?

গলায় টনছিল বাড়লে কি করনিয়? ঘরূয়া কি চিক্যিসা আছে যদি বলেন?
2755 views

2 Answers

টনসিলের জন্য ঘরোয়া তেমন চিকিৎসা নেই তবে ১. ঠাণ্ডা তরল পান করুন। আইসক্রিম চুষে খান। ২. কুসুম গরম পানি পান করুন ও কুসুম গরম পানি দিয়ে বারবার গার্গল করুন। ৩. বেনজোকাইন জাতীয় লজেন্স চুষে খান। ৪.রুমাল দিয়ে গলা মুড়িয়ে রাখবেন। এগুলো করলে কিছুটা কমে যাবে।

2755 views Answered

প্রচুর পরিমাণে পানি খেতে হবে। পূর্ণ বিশ্রাম নিতে হবে। পূর্ণ বিশ্রামে থাকতে হবে যত দিন সুস্থ না হবে। মুখের হাইজিন (মুখগহ্বরের স্বাস্থ্য) বা ওরাল হাইজিন ঠিক রাখতে হবে। এটাকে মাউথ ওয়াশ বলা হয়, যা দিয়ে বারবার কুলি করতে হবে। সাধারণ স্যালাইন বা লবণ মিশ্রিত গরম পানি দিয়ে বারবার কুলি করতে হবে। লেবু বা আদা চাও খেতে পারেন। গলায় ঠান্ডা লাগানো যাবে না। যেহেতু তীব্র ব্যথা থাকে এবং জ্বর থাকে, সে ক্ষেত্রে জ্বরের ওষুধসহ কিছু ওষুধ দেওয়া হয় এবং এটা ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন হলে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে। ওষুধ নিয়মিত খেলে ব্যাকটেরিয়া সম্পূর্ণ মুক্ত হয়ে যায় এবং রোগী সুস্থ হয়ে ওঠে।

তথ্য সূত্রঃ- দৈনিক প্রথম আলো 

2755 views Answered

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views

Next steps