ঘাড়ে ও গলায় সমস্যা?

আমার নাম সাগর আহমেদ। বয়স ২৭ বছর। আমার গত তিন মাস ধরে গলার বাম পাশে ব্যাথা করে।ঘাড়ের ও বাম পাশে ব্যাথা। আমার আবার সাইনাসের ও সমস্যা আছে নাকের বাম পাশের হাড় বাকা। কিছুদিন আগে ডাক্তার দেখিয়েছি ওনারা কিছু টেস্ট দিয়েছিলেন। টেষ্ট করার পর ডাক্তার বললেন সব কিছু ঠিক আছে। কিছু এলার্জির ঔষধ দিলেন খেলাম কিন্তু কোন উপকার পেলাম না। পরে এক ভাইয়ের পরামর্শ পেয়ে হোমিও প্যাথিক ডাক্তারের কাছে গেলাম। ওনিও কিছু ঔষধ দিলেন এখনো চলছে কিন্তু কোন তেমন উপকার পাচ্ছি না। ইদানিং আবার বুকের বাম পাজরে ব্যাথা করে পেটের বাম পাশেও ব্যাথা করে। বিশেষ করে রাতে শুতে গেলে সমস্যা গুলো বেড়ে যায়। আবার মাঝে মাঝে বাম পায়ের ঘুছি ও ব্যাথা করে। এখন আসলে আমি খুব দুঃচিন্তায় আছি। কেউ কি আমাকে এর কোন সমাধান দিতে পারেন। শারিরিক ও মানুষিক ভাবে আমি খুব ভেংগে পরেছি। প্লিজ এখন আমার কি করনিয় কেউ একটু জানান।
2918 views

2 Answers

এক ডঃ এর ঔষধে উপকার না পাইলে অন্য ডঃ এর সরনাপন্ন হন আর নামাজ পরেন ভালপথে চলেন ইনসাল্লাহ ভাল হয়ে যাবেন।

2918 views Answered

ঘাড়ে সমস্যা সম্পর্কেঃ ঘাড়ে ব্যাথার সঠিক কারন নির্ণয় করে, অভিজ্ঞ ফিজিয়থেরাপিস্ট দ্বারা ঘাড়ের ব্যায়াম গ্রহন করতে হবে। যেহেতু হাড়ের ক্ষ্যের কারনে অনেক সময় ঘাড়ে ব্যাথা হয়, তাই পর্যাপ্ত পরিমান ক্যালসিয়াম গ্রহন করতে হবে। বর্তমান যুগে মানুষ আধুনিক যন্ত্রের উপর অনেক নির্ভরশীল। তাই দৈনন্দিন কাজ-কর্ম কম্পিউটার, ল্যাপটপ চালানোর ক্ষেত্রে ঘাড় হতে টেবিল চেয়ার ও কম্পিউটার ঠিকমতো রাখা। ভারী জিনিস বহন করা যাবে না। দূর ভ্রমনের ক্ষেত্রে সারভাইক্যাল কলার ব্যবহার করতে হবে। সেই সাথে নিয়মিত ব্যায়াম করতে হবে। এভাবে চললে ঘাড়ের ব্যাথা থেকে মুক্তি পাওয়া যাবে।

2918 views Answered

Related Questions

Next steps