আমার পছন্দ samsung j7.এটা কেমন হবে?? এছাড়া এই দামে অন্য কোন ভাল মোবাইল থাকলে দয়া করে ধারণা দিবেন।এবং ঐ মোবাইল এর বৈশিষ্ট্য দিবেন। এবং অরিজিনাল স্যামসাং বুঝবো কেমন?? দয়া করে আমাকে এই প্রোশ্ন গুলোর উত্তর দিন!!!
3211 views

3 Answers

স্যামসাং জে-7 অনেক ভাল মানের সেট নিশ্চিন্তে কিনতে পারেন। যেকোন অনুমোদিত স্যামসাংয়ের শোরুম থেকে ওয়ারেন্টি সহ কিনবেন তাহলেই অাসল সেট পাবেন। এছাড়া কেনার পর সিরিয়াল নাম্বার অনলাইনে চেক করে দেখতে পারবেন বিস্তারিত।

3211 views

আপনি এই সেটটাই নেন। এটা ভালো হবে।

অরিজিনাল স্যামসাং চেনার উপায়

প্রথমেই আপনি ডিস্প্লের দিকে খেয়াল করলে নকল samsung স্মার্টফোনে ডিস্প্লের চারদিকে একটি কালো বক্স আকৃতির খালি অংশ দেখবেন, কিন্তু আসল samsung স্মার্টফোনে তেমনটা নেই। এর সম্পূর্ণ অংশ জুড়েই পর্দা রয়েছে। এছাড়া নকল samsung স্মার্টফোনে আপনি ডিসপ্লের বাইরেও সাদা একটি মোটা করে অংশ দেখতে পাবেন যা আসল samsung স্মার্টফোনে অত্যন্ত পাতলা।

অরিজিনাল ভার্সন এ হোম বাটনটি স্ক্রিণ এর নিচে খুব কাছাকাছি থাকবে। কিন্তু নকল ভার্সন এ দেখবেন একটু নিচে আছে যা নরমালি বুঝা যাবেনা তবে খেয়াল করলেই পাবেন পার্থক্যটা দেখতে।

অরিজিনাল Samsung এর প্রিন্ট করা লোগো টি নখ বা কিছু দিয়ে স্ক্রেচ করলে মলিন বা উঠে যাবেনা, তবে নকল Samsung এর প্রিন্ট করা লোগো টি স্ক্রেচ করলে ঝাপসা হয়ে যাবে।

নকল Samsung এ আপনাকে প্যাকেটের সাথে একটি ফ্লিপ কভার ফ্রি দিবে আসল স্মার্টফোনে আপনাকে কোন ফ্লিপ কভার দিবেনা।

নকল Samsung এ আপনাকে সেটের সাথে দুটি ব্যটারি দিবে মানে একটা এক্সট্রা! বাড়তি কোন জিনিস আপনি আসল Samsung এর সাথে পাবেন না। অতএব, দুটি ব্যাটারি চার্জার সেটের সাথে দিলেই বুঝবেন ভেজাল আছে।

উপরের সব কিছুর পরও যদি বুঝতে না পারেন এটি আসল নাকি নকল তবে আপনি LCD টেস্ট করে নিতে পারেন সহজেই। মোবাইলটি হাতে নিয়ে *#0*# এই কোডটি চাপুন। তাহলে নিচের মতো আসবে

যদি এটা নকল হয় তাহলে এটা আসবে না। তবে কিছু কিছু চাইনিজ সেটে এটাও আসে, কিন্তু আপনি সব বাটনে টাচ করে দেখলেই বুঝবেন কিছু কিছু কাজ করছেনা।

এর পরেও, যদি Samsung ফোন কিনতে গেলে কোন সন্দেহ থাকে, নিচের কোডগুলো দিয়ে চেক করে নিন আপনার ক্রয়কৃত ফোনটি আসল কি না।

*#1234# (View SW Version PDA, CSC, MODEM)

*#0*# (General Test Mode)

*#12580369# (SW & HW Info)

*#197328640# (Service Mode)

তাছারা আপনি নিচের লিঙ্কে গিয়ে imei নাম্বার দিয়ে চেক করতে পারবেন আপনার ফোনটা আসল না নকল।

লিঙ্ক : http://www.imei.info

3211 views

নিঃসন্দেহ স্যামসাং ভালো। আপনি যেহেতু এই দামে অন্য ফোন সমর্পকে জানতে চেয়েছেন তাই এইটা দেখতে পারেন Sony Xperia M4 Aqua এইটা ৪জি সাপোর্ট করে এবং ওয়াটার প্রুফ। তাছাড়া অন্য সব কিছুই স্যামসাং জে সেভেন এর মতোই।

3211 views

Related Questions