আমাকে আপনারা সাহায্য করুন?
2 Answers
এখানে দেখার মত বিষয় দুটি, মেয়েটি আপনাকে ভালোবাসে আর মেয়েটির ভাই আপনার বন্ধু। সাধারণত বন্ধুরা যতটাই ফ্রি হোক না কেনো তারা কিন্তু তুই করে বলা মানুষটাকে নিজের দুলাভাই বানাতে মোটেও আগ্রহী হয়না। তবে, অনেক ক্ষেত্রে আবার উল্টোটাও হয়। এখন আপনার উচিত কাজটা হলো মেয়েটাকে নিরিবিলি বুঝিয়ে শুনিয়ে তার সম্মতি নিয়ে বিষয়টি আপনার বন্ধু তথা ওর ভাইয়ের সাথে আলোচনা করা, তাকে খুব ভালো করে বুঝিয়ে বলা। সম্ভব হলে তিনজনই এক হয়ে আলোচনা করুন, এতে তার রাজি হওয়ার পসিবিলিটি বেশি। বিষয়টি কিছুটা বেখাপ্পা মনে হলেও এটাই সবচেয়ে ভালো হবে। কেননা তার এসিস্ট আপনাদের দুজনের জন্যই খুব গুরুত্বপূর্ণ। এখন চুপি চুপি প্রেম করে পরে যদি জানাজানি হয় তাহলে যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে আপনার বন্ধু শত্রুতে পরিণত হবে। আর সেটা অবশ্যই কোনো পজিটিভ রেজাল্ট বয়ে আনবেনা।
মেয়েটা আপনাকে যেহেতু অনেক ভালবাসে তাই তাকে ঠকানো উচিত না। আবার মেয়ের ভাইয়ের সামনেও কোনকিছু করা যাবে না। এ পরিস্থিতিতে আপনি আপনার পরিবারকে আপনার ভালবাসার কথা জানাতে পারেন। আপনি প্রতিষ্ঠিত হলে আপনি তাকে বিয়ে করতে চান এ কথা জানিয়ে দিন।এতে তারা মেয়ের বাবা মার সাথে কথা বলতে পারে এবং সম্মতিও দিতে পারে। তাহলেই আর কোন সমস্যা হবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy