1 Answers
দলিল সহ ওযুর সঠিক নিয়ম : (১) প্রথমে মিসওয়াক করতে হবে। {বুখারী, ইফা ২য় খন্ড, হা/৮৪৩; মুসলিম, ইফা ২য় খন্ড, হা/৪৮০, ৪৮৪} (২) তারপর বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। {আবু দাউদ, ইফা ১ম খন্ড, হা/১০১} (৩) ডান দিক থেকে শুরু করতে হবে। {বুখারী, ইফা ১ম খন্ড, হা/১৬৮} (৪) দু’হাতের কব্জি পর্যন্ত তিনবার ভালভাবে ধুতে হবে। প্রথমে ডান হাত, পরে বাম হাত। {বুখারী, ইফা ১ম খন্ড, হা/১৮৬; মুসলিম, ইফা ২য় খন্ড, হা/৪২৯} (৫) অতঃপর তিনবার পর্যন্ত ডান হাতে পানি নিয়ে কিছু পানি দিয়ে কুলি করা এবং অবশিষ্ট পানি নাকে দিয়ে নাক ঝাড়তে হবে। {বুখারী, ইফা ১ম খন্ড, হা/১৮৬; মুসলিম, ইফা ২য় খন্ড, হা/৪২৯} বাম হাত দিয়ে নাক ঝাড়তে হবে। {দ্বারাকুতনী} (৬) তারপর ডান হাতে পানি নিয়ে দুই হাত দিয়ে তিনবার পর্যন্ত মুখমন্ডল (চুলের গোড়া থেকে থুতনীর নীচ ও উভয় কানের লতি এবং চোখের কোণ পর্যন্ত) ধুতে হবে। {বুখারী, ইফা ১ম খন্ড, হা/১৬১} (৭) তারপর তিনবার পর্যন্ত ডান হাতের কনুই পর্যন্ত ধুতে হবে এবং এইভাবে বাম হাতও কনুই পর্যন্ত ধুতে হবে। {বুখারী, ইফা ১ম খন্ড, হা/১৬১; মুসলিম} (৮) হাত ধুবার পর হাতে লেগে থাকা পানি দিয়ে মাথা মাসেহ করতে হবে, নতুন করে পানি নেবার দরকার নেই। {বুখারী, ইফা ১ম খন্ড, হা/১৯২}। মাসেহ করার জন্য উভয় হাতের আঙ্গুলের অগ্রভাগ একত্রে মিলিয়ে তা কপালের গোড়া থেকে সম্পূর্ণ মাথা হাতের তালু দিয়ে মুছে হাতের তালু ঘাড় পর্যন্ত নিয়ে যেতে হবে। পুনরায় ঐভাবে উভয় হাতকে ফিরিয়ে আনতে হবে যেখান থেকে আরম্ভ করা হয়েছিল সে পর্যন্ত। যদি মাথায় পাগড়ী থাকে তাহলে মাথার অগ্রভাগ এবং পাগড়ীর উপর দিয়ে উল্লেখিতভাবে মাসেহ করতে হবে। {বুখারী, ইফা ১ম খন্ড, হা/২০৫; মুসলিম} (৯) তারপর ডান হাতে পানি নিয়ে বাম হাতে দিয়ে ডান হাত দিয়ে ডান কান এবং বাম হাত দিয়ে বাম কান মাসেহ করতে হবে। {তিরমিযী} শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভিতরে এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের পিঠ মাসেহ করতে হবে। {নাসাঈ} (১০) সব শেষে প্রথমে ডান পা ও পরে বাম পায়ে গোড়ালি পর্যন্ত তিনবার (বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে) পায়ের আঙ্গুলগুলো খিলাল করতঃ ভালভাবে ধুয়ে ফেলতে হবে। {বুখারী, ইফা ১ম খন্ড, হা/১৬৬; তিরমিযী
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy