প্রশ্ন করার ও উত্তর দেবার সময় কি কি মনে রাখা উচিত ! ভালো করে একবার দেখে নিন?
প্রিয় বিস্ময় পরিবার!
আপনারা জানেন বিস্ময় ডট কম বাংলা ভাষায় জ্ঞান অর্জন ও বিতরনের জন্য শীর্ষ প্লাটফর্ম। আর আমরা পুরো বিস্ময় পরিবার মিলে প্রতিনিয়ত গড়ে তুলছি এই জ্ঞানের ভান্ডার। পুরাতন ও নিয়মিত ব্যাবহারকারীগন যদিও জানেন কি করা উচিত আর কি করা উচিত না, কিন্তু নতুন বা অনিয়মিত ব্যাবহারকারীরা এ বিষয়ে অনেককিছুই জানেন না। যার ফলে তারা প্রায়ই নানা সমস্যায় পড়েন। তাদের জন্য দু-কলম লিখতে বসলাম।
কয়েকটি বিষয় খেয়াল রাখুন-
রাজনীতিঃ
বিস্ময় ডট কম ব্যাবহার করেন নানা বিশ্বের নানা প্রান্তের বাংলা ভাষা ব্যাবহারকারী মানুষ। প্রতিটি মানুষের রাজনৈতিক চিন্তাধারনা আলাদা হতে পারে, ভিন্ন ভিন্ন দলমতের অধিকারী হতে পারেন সবাই। আমরা চাই বিস্ময় ডট কম থাকুক সমস্ত রাজনৈতিক চিন্তা ও চেতনার বাইরে। এক্ষেত্রে কোন রাজনৈতিক দল, মত, ধারনা, চিন্তা-চেতনা সম্পর্কিত কোনো প্রশ্ন বা উত্তর বিস্ময়.কমে গ্রহনযোগ্য নয়
ধর্মঃ
আমরা প্রতিটি ধর্মের প্রতিটি মানুষ কে সম্মান করি। ধর্ম সম্পর্কিত আপনার মনের খোরাক অবশ্যই জানতে চাইবেন আপনি। প্রশ্ন করুন, জানুন। কিন্তু দয়া করে কোনো ধর্মকে ছোট বা হেয় করে কোনোকিছু লিখবেন না। ভেবে দেখুন, আপনি কাউকে ছোট করলে তার ও সুযোগ থাকে আপনাকে ছোট করার। আমরা আপনার বিরুদ্ধে ব্যাবস্থা না নিলে তার বিরুদ্ধেও নিতে পারি না। প্রতিটা মানুষ তার ধর্মকে ভালোবাসেন, আর আমরা চাইনা তার এই একান্ত ভালোবাসার স্থানটিতে কোনরকম আঘাত লাগুক।
ভাষার ব্যবহারঃ
আমি বিশ্বাস করি, এরকম একটা ওয়েবসাইটে একটিভ থাকতে হলেও আপনাকে যথেষ্ট শিক্ষিত হতে হবে। আর একজন শিক্ষিত মানুষের পরিচয় তার লেখায়, তার কথায়। কাউকে আক্রমন করে কোনভাবেই নিজেকে বড় প্রমান করা সম্বব না। আর একজন মানুষের সম্মান অর্জন করা পৃথিবীর কঠিনতম কাজ গুলোর একটা, সেই সম্মান কেনো হারাবেন!? কেউ কোন ভুল করলে তাকে সুধরে দিন, না বুঝলে বুঝিয়ে বলুন, এমনভাবে বলুন যাতে তিনি বুঝেন, লজ্জা না পান।
চলুন আমরা সবাই মিলে সাজিয়ে-গুছিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরী করি আপনার, আমার, আমাদের সকলের বিস্ময় ডট কম..........
---সবাইকে ধন্যবাদ---
0 Answers
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy